প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাবনার চাটমোহর উপজেলার আটলংকা দক্ষিণ সেনগ্রাম এলাকায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু ঘটেছে। নিহত শিশুদের নাম হুজাইফা রহমান (৭) এবং মাহফুজ (৬)। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
হুজাইফা মজিবর রহমানের ছেলে এবং মাহফুজ রুবেল হোসেনের সন্তান। তাদের মৃত্যুর পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে প্রতিবেশী এবং সমবয়সী হুজাইফা ও মাহফুজ জনু মেম্বারের পুকুরে গোসল করতে যায়। সাঁতার না জানায় তারা দুজনই পানিতে তলিয়ে যায়।
দীর্ঘ সময় ধরে বাড়িতে না ফেরার কারণে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। নিখোঁজের প্রায় দুই ঘণ্টা পর পুকুরের পানিতে দুই শিশুর মরদেহ ভেসে ওঠে। পরে তাদের উদ্ধার করে দ্রুত আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "একসঙ্গে দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি অত্যন্ত কষ্টদায়ক। এ ধরনের দুর্ঘটনা এড়াতে অভিভাবকদের আরো সচেতন হওয়া প্রয়োজন।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন