প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আইনি পরামর্শ, মামলা সম্পর্কিত তথ্য এবং বিভিন্ন অভিযোগ নিয়ে গত আট মাসের মধ্যে সুপ্রিম কোর্টের হেল্পলাইনে ৬ হাজার ৫৫৪টি কল এসেছে। এই তথ্য সুপ্রিম কোর্টের হেল্পলাইন মনিটরিং সেল প্রকাশ করেছে।
সর্বশেষ তথ্য অনুসারে, ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত দেশ ও বিদেশ থেকে আইনি পরামর্শ, মামলা সম্পর্কিত তথ্য এবং অভিযোগের জন্য মোট ৬ হাজার ৫৫৪টি কল এসেছে। এর মধ্যে আইনি পরামর্শের জন্য ৮৭০টি কল এসেছে। মামলার তথ্য জানার জন্য ১ হাজার ১৩০টি কল এসেছে। কলগুলোর তথ্য সেবাগ্রহীতাদের তাৎক্ষণিকভাবে প্রদান করা হয়।
মনিটরিং সেলের তথ্য অনুযায়ী, রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং শাখার কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য গত জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৭৮৪টি কল এসেছে। তবে, এসব অভিযোগ সুপ্রিম কোর্টের এখতিয়ারবহির্ভূত হওয়ায় হেল্পলাইন থেকে কোন পরামর্শ প্রদান করা হয়নি।
হেল্পলাইন নম্বর ১০৩-তে সেবা গ্রহণের জন্য কল করা সেবাগ্রহীতাদের মধ্যে ৩ হাজার ৬৫২টি কলের জন্য কোনো প্রত্যুত্তর পাওয়া যায়নি। এই সময়ে সুপ্রিম কোর্ট এবং জেলা আদালতের বিভিন্ন অনিয়ম, দায়িত্বে অবহেলা, বিলম্বে সেবা প্রাপ্তি এবং অসদাচরণ সম্পর্কিত ১১৮টি অভিযোগ এসেছে।
এসব অভিযোগের মধ্যে বিলম্বে আইনি সেবা প্রাপ্তি, রায়ের কপি না পাওয়া, নথি নিখোঁজ এবং দ্রুত নিষ্পত্তি সংক্রান্ত ৯৯টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে এবং ১২টি অভিযোগের নিষ্পত্তির কার্যক্রম চলমান রয়েছে।
অন্যদিকে, বিভিন্ন অনিয়ম, দায়িত্বে অবহেলা এবং অসদাচরণ সম্পর্কিত অবশিষ্ট ৭টি অভিযোগের বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রধান বিচারপতির নির্দেশক্রমে গত ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট হেল্পলাইন সেন্টার উদ্বোধন করা হয় এবং হেল্পলাইন ‘১০৩’ চালু করা হয়। বর্তমানে সুপ্রিম কোর্ট হেল্পলাইন নম্বর (০১৩১৬-১৫৪২১৬ ও ০১৭৯৫-৩৭৩৬৮০) কল এবং হোয়াটসঅ্যাপ সার্ভিস ও ‘১০৩’-তে অনলাইন সার্ভিস চালু রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন