ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ভারতবিরোধিতার সঙ্গে জাতীয়তাবাদ মেলানোর যুগ শেষ: নেপালের অর্থমন্ত্রী


ভারতবিরোধিতার সঙ্গে জাতীয়তাবাদ মেলানোর যুগ শেষ: নেপালের অর্থমন্ত্রী

নেপালের অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে মন্তব্য করেছেন যে, ভারতবিরোধিতাকে নেপালি জাতীয়তাবাদের সমার্থক হিসেবে দেখানোর ‘পুরনো’ জাতীয়তাবাদী রাজনীতির যুগ শেষ হয়ে গেছে। তিনি ভারত-নেপাল সম্পর্ককে নতুন করে সাজানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন।

সম্প্রতি নেপালে ভয়াবহ বন্যায় ব্যাপক এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার পর পুনর্গঠন পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য ওয়াগলে নয়াদিল্লি সফর করেন। এটি ছিল তার দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফর।

অর্থনীতিবিদ এবং সাবেক জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) কর্মকর্তা ওয়াগলে জানিয়েছেন, বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে প্রায় ৫ বিলিয়ন ডলারের পুনরুদ্ধার প্রকল্পের জন্য আন্তর্জাতিক সহায়তা চাওয়া হচ্ছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রকে বিপাকে ফেলতে হুথিদের সহায়তা করছে চীন

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ওয়াগলে উল্লেখ করেছেন, নতুন বালেন শাহ সরকার ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটি ‘নতুন সূচনা’ করতে চায়। তিনি জানান, পুরনো বাণিজ্য চুক্তি ও যোগাযোগ প্রকল্পগুলোও পর্যালোচনা করা হবে।

নেপালের বিমানবন্দরগুলোর জন্য দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ওভারফ্লাইট অধিকার আদায়ের বিষয়টিও নতুন করে আলোচনায় আসবে বলে তিনি জানান। পাশাপাশি, দুই দেশের সীমান্ত বিরোধের মতো জটিল বিষয়গুলোকে গঠনমূলক উপায়ে মোকাবেলার ওপর গুরুত্ব আরোপ করেছেন নেপালের অর্থমন্ত্রী।

পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে ওয়াগলে শিগগিরই এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি), আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এবং বিশ্বব্যাংকের বৈঠকে অংশ নিতে সফর করবেন। এসব বৈঠকে নেপালের পুনরুদ্ধার কার্যক্রমে আর্থিক সহায়তা চাওয়া হবে বলে জানা গেছে।

আরও পড়ুন: রাশিয়ায় ১ হাজারেরও বেশি ড্রোন হামলা চালালো ইউক্রেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের দামে প্রভাব পড়বে না: বানিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪২ পি.এম


জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের দামে প্রভাব পড়বে না: বানিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, সরকার চা বাগান এলাকার দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থার সংকট দ্রুত সমাধানের জন্য সুনির্দিষ্ট ও টেকসই পদক্ষেপ গ্রহণ করেছে। একই সঙ্গে, আন্তর্জাতিক বাজারের অভিঘাত মোকাবেলা করে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ শৃঙ্খলা অব্যাহত রাখতে এবং বাজার নিয়ন্ত্রণে কঠোর মনিটরিং চালানো হচ্ছে।

মন্ত্রী আরও জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে নিত্যপণ্যের দামে তেমন কোনো প্রভাব পড়বে না। অসাধু ব্যবসায়ীরা যাতে এই দাম বাড়ানোর সুযোগ নিতে না পারে, সেজন্য বাজার তদারকি আরও জোরদার করা হবে। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জ্বালানি তেলের দাম বাড়লেও পার্শ্ববর্তী দেশে পাচারের কোনো সম্ভাবনা নেই। বিরোধী দল শাসনব্যবস্থার একটি অংশ উল্লেখ করে তিনি তাদেরকে মুখরোচক বক্তব্য না দিয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সিলেট সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং সিএসআর তহবিলের সহযোগিতায় প্রতিকূল আবহাওয়ায় কর্মরত চা-শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সুরক্ষা সামগ্রী হিসেবে রেইনকোট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বলেন, “আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফেরার পর সিলেট সফরকালে সরজমিনে চা বাগান ঘুরে দেখেন। প্রচণ্ড বৃষ্টি ও কাদার মধ্যে চা শ্রমিক মা-বোন এবং ভাইদের কষ্ট করে কাজ করতে দেখে তিনি ব্যথিত হন।

সেখান থেকেই তাঁদের সুরক্ষায় এই রেইনকোট বিতরণের চিন্তাভাবনা শুরু হয়।”

চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, বাগানে আকস্মিক জটিল রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছাতে ২-৩টি বাগান নিয়ে একটি করে জরুরি অ্যাম্বুলেন্স সেবার ব্যবস্থা করা হচ্ছে, যাতে মুমূর্ষু রোগীদের দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা যায়। বাগানে প্রয়োজনীয় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অভাব দূর করতে জাতীয় ভিত্তিতে বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ইতোমধ্যে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ (ইউএনও) স্থান নির্ধারণসহ প্রক্রিয়া শুরু করেছেন।

পর্যায়ক্রমে চাহিদা অনুযায়ী স্কুল নির্মাণ করা হবে, যাতে নতুন প্রজন্ম উচ্চশিক্ষা গ্রহণ করে বিভিন্ন বৃত্তিমূলক পেশায় যুক্ত হতে পারে। প্রাথমিক চিকিৎসা ও প্রসূতি মায়েদের দ্রুত চিকিৎসার সুবিধার্থে বাগানগুলোতে কমিউনিটি ক্লিনিক বা হেলথ সেন্টার গড়ে তোলা হবে। চা বাগান এলাকার কাঁচা ও জীর্ণ রাস্তা সংস্কার করে টেকসই সড়ক নির্মাণে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে মন্ত্রী জানান, গত ২০ দিনের ব্যবধানে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড ও লাইট সুইট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৮০-৮৫ ডলার থেকে বেড়ে ১০৬ ডলারে পৌঁছেছে। তবে এই মূল্যের সম্ভাব্য ধাক্কা সামলাতে আমদানিকারক ও ব্যবসায়ী সমিতিগুলোর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং পণ্যের সরবরাহ শৃঙ্খলা নিরবচ্ছিন্ন রাখার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, এফএসআরইউ’র যান্ত্রিক ত্রুটি কেটে যাওয়ায় সয়াবিন তেল রিফাইনারি ও চিনি প্রসেসিং কারখানাগুলো এখন পূর্ণ উদ্যমে উৎপাদনে ফিরেছে। ফলে বাজারে নিত্যপণ্যের কোনো সংকট হবে না। কোনো অসাধু চক্র যাতে দাম বাড়াতে না পারে, সে জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের যৌথ উদ্যোগে বাজার তদারকি আরও নিবিড় ও কঠোর করা হচ্ছে।

এ ছাড়া সীমান্ত দিয়ে পণ্য পাচার প্রতিরোধে বিজিবি ও স্থানীয় প্রশাসন সজাগ রয়েছে। ধুঁকতে থাকা চা শিল্পকে পুনরায় স্বমহিমায় ফেরাতে এবং অর্থনৈতিকভাবে টেকসই ও লাভজনক করতে নানা উদ্যোগের কথা জানান মন্ত্রী। যেসব বাগানের কাছাকাছি বিদ্যুৎ সঞ্চালন বা ইভাকুয়েশন লাইন রয়েছে, সেগুলোতে সোলার পাওয়ার প্ল্যান্ট (সৌর বিদ্যুৎ কেন্দ্র) স্থাপনে সরকার সহায়তা ও উৎসাহ দেবে। এ ছাড়া মূল চা গাছের ক্ষতি না করে বাগানের অব্যবহৃত উপযোগী জায়গায় মসলাজাতীয় ফসল ও টিম্বার (কাষ্ঠল গাছ) চাষের মাধ্যমে বিকল্প আয়ের পথ তৈরি করা হচ্ছে।

২০১৫ সালের পর দীর্ঘ ১১ বছরে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রেক্ষাপটে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্তকে সংগত উল্লেখ করে মন্ত্রী বলেন, অর্থনীতিতে হঠাৎ কোনো আকস্মিক চাপ যাতে না পড়ে এবং নতুন করে মূল্যস্ফীতি না বাড়ে, সে জন্য একবারে না দিয়ে ধাপে ধাপে এটি বাস্তবায়ন করা হচ্ছে। পাশাপাশি মুক্ত বাজার অর্থনীতির নিয়মে বেসরকারি খাতও বেতন সমন্বয় করছে। শিল্প মন্ত্রণালয়ের অধীনে থাকা বন্ধ ও অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানাগুলোকে নতুন বেসরকারি বিনিয়োগের আওতায় এনে সচল করার পরিকল্পনা রয়েছে। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বিরোধী দলগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে মন্ত্রী কেবল মুখরোচক কথা না বলে দেশের গণতান্ত্রিক চর্চা ও জনগণের কল্যাণে কার্যকর ও গঠনমূলক পরামর্শ দেওয়ার আহ্বান জানান।

সিলেট জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ-এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, ফয়সল আহমদ চৌধুরী, মাহবুব কাদির শাহী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ, টুকেরবাজার ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, চা বাগান ব্যবস্থাপক, শ্রমিক প্রতিনিধি এবং এলাকাভিত্তিক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাপাড়ায় সাংবাদিক পুলক চ্যাটার্জীর স্মরণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


কলাপাড়ায় সাংবাদিক পুলক চ্যাটার্জীর স্মরণ সভা অনুষ্ঠিত

পটুয়াখালীর কলাপাড়ায় বরিশালের প্রখ্যাত সাংবাদিক, দৈনিক সমকালের প্রাক্তন ব্যুরো চীফ প্রয়াত পুলক চ্যাটার্জীর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

স্মরণ সভাটি সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু'র সভাপতিত্বে এবং সম্পাদক অমল মুখার্জীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. শামসুল আলম, মো. হুমায়ুন কবির, মেজবাহ উদ্দিন মান্নু, সিনিয়র সাংবাদিক এনামুল হক, গোফরান বিশ্বাস পলাশ, চঞ্চল সাহা, মিলন কর্মকার রাজু, জসিম পারভেজ, ফরাজী মো. ইমরান, সুজন মৃধা, সোলায়মান পিন্টু, আহমেদ তানভীর পাশা প্রমূখ।

সভার শুরুতে সাংবাদিক পুলক চ্যাটার্জীর বিদেহী আত্মার শান্তি কামনায় দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকনাফের সাবরাংয়ে ৪০ হাজার মানুষের নিরাপত্তায় নতুন বেড়িবাঁধ নির্মাণ হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


টেকনাফের সাবরাংয়ে ৪০ হাজার মানুষের নিরাপত্তায় নতুন বেড়িবাঁধ নির্মাণ হবে

তেল, বিদ্যুৎ ও গ্যাসের সংকট বিএনপি সরকারের সৃষ্টি নয়। এটি পূর্ববর্তী ধারাবাহিকতায় ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া জটিলতা। অথচ বিরোধী দলগুলো এসব সংকটের জন্য সরকারের সমালোচনা করছে এবং প্রতিদিন বিভিন্ন কর্মসূচি পালন করছে। পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জনগণকে বিরোধী দলের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে টেকনাফের সাবরাংয়ে এক পথসভায় বক্তব্য প্রদানকালে তিনি এসব মন্তব্য করেন। এর আগে, মন্ত্রী সাবরাংয়ের বেড়িবাঁধ পরিদর্শন করেন।

পানিসম্পদ মন্ত্রী উল্লেখ করেন, সাবরাং এলাকার মানুষ প্রতিনিয়ত ঝড়-জলোচ্ছ্বাসের সঙ্গে সংগ্রাম করে বেঁচে আছেন। তাদের জানমাল ও সম্পদ রক্ষার জন্য সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হয়েছে। অতীতে এ এলাকায় বেড়িবাঁধ নির্মাণ করা হলেও তা টেকসই না হওয়ায় বিভিন্ন সময়ে ভেঙে গেছে। এর ফলে জোয়ার-জলোচ্ছ্বাসে মানুষের জানমাল, বসতভিটা ও ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার সাবরাংয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। এর ফলে এ এলাকার প্রায় ৪০ হাজার মানুষ ঝড়-জলোচ্ছ্বাসের আতঙ্ক থেকে অনেকটাই মুক্ত হবে। একই সঙ্গে মানুষের জানমাল, বসতভিটা ও লবণ চাষসহ বিভিন্ন সম্পদ সুরক্ষিত থাকবে।

মন্ত্রী জানান, সাবরাংয়ের পাশে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলার কাজও এগিয়ে চলছে। এ এলাকার পর্যটন সম্ভাবনা ও মানুষের জানমালের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার বেড়িবাঁধ নির্মাণকে অগ্রাধিকার দিচ্ছে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে আসছেন। টেকসই বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে তাদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম লক্ষ্য।

পথসভায় স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরীসহ বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে বাস ভাড়া বৃদ্ধি, বিপাকে যাত্রী ও মালিকরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


দিনাজপুরে বাস ভাড়া বৃদ্ধি, বিপাকে যাত্রী ও মালিকরা

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে দিনাজপুরের হিলি থেকে দিনাজপুর ও জয়পুরহাট রুটে লোকাল বাসের ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এই কারণে সাধারণ যাত্রীরা বাড়তি ভাড়া দিতে গিয়ে সমস্যায় পড়েছেন। অপরদিকে, ভাড়া বাড়ানোর পরও ব্যয় সামলাতে বাস মালিক ও শ্রমিকরা কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন।

স্থানীয়দের মতে, হিলি থেকে দিনাজপুর রুটে ভাড়া ২০ টাকা বৃদ্ধি করে বর্তমানে ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং হিলি থেকে জয়পুরহাট রুটে ১০ টাকা বাড়িয়ে ৬০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। তবে, দূরপাল্লার বাসের ভাড়া এখনও বৃদ্ধি করা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

বাস চালক ও শ্রমিকদের বক্তব্য, তেলের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে অনেক বাস মালিক লোকাল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। আগে হিলি-জয়পুরহাট রুটে প্রতিদিন প্রায় ৩২টি বাস চলাচল করলেও বর্তমানে ১২ থেকে ১৩টি বাস চলছে। এর ফলে যাত্রীদের দুর্ভোগের পাশাপাশি অনেক বাস শ্রমিকও কর্মহীন হয়ে পড়েছেন।

তাদের দাবি, বর্তমান জ্বালানি তেলের মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সরকার দ্রুত বাস ভাড়া নির্ধারণ করলে মালিক, শ্রমিক ও যাত্রী—সবার জন্য একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে বিষয়টি আসবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%