প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গোপালগঞ্জের কলেজছাত্র জুবায়ের হত্যা মামলার প্রধান আসামি সোহেল মোল্লা (৪৭) কে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প, সিপিসি-৩ এবং যশোরের যৌথ অভিযানিক দল।
রোববার (২৭ সেপ্টেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে যশোর কোতোয়ালী মডেল থানার ঘোপ নওয়াপাড়া রোডের দরাটানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২৪ সেপ্টেম্বর প্রাইভেট পড়া শেষে বাবার সঙ্গে বাড়ি ফেরার সময় জুবায়ের এবং তার বাবা রমজান ভূঁইয়াকে পথরোধ করে আসামিরা। এই সময় সোহেল মোল্লার নেতৃত্বে জুবায়েরকে রামদা, লোহার রড ও লাঠি দিয়ে আক্রমণ করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় জুবায়েরকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
নিহত জুবায়ের গোপালগঞ্জ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। এই ঘটনার পর তার বাবা রমজান ভূঁইয়া গোপালগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
আটক সোহেল মোল্লাকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন