প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল জুনিয়র এশিয়া কাপে প্রথম ম্যাচে চায়নিজ তাইপেকে ৭-০ গোলে পরাজিত করার পর আজ রবিবার দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৫-১ গোলে পরাজিত করেছে। টানা দুই জয়ে বাংলাদেশের মেয়েরা ৬ পয়েন্ট নিয়ে জুনিয়র এশিয়া কাপের চ্যালেঞ্জার পুলের শীর্ষ অবস্থানে রয়েছে।
এই ম্যাচটি রবিবার চীনের ইনার মঙ্গোলিয়ার হুলুনবুইর সিটির মরিন দাউর গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়।
বাংলার মেয়েরা শুরু থেকেই পাকিস্তানি রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালাতে থাকে। এই দাপুটে জয়টি বাংলাদেশের পক্ষে পাঁচটি গোল এসেছে পাঁচজন ভিন্ন খেলোয়াড়ের স্টিক থেকে।
লনিমা নুপুর, নাদিরা এমা, অধিনায়ক সারিকা রিমন, কনা আক্তার এবং আইরিন আক্তার রিয়া দলের হয়ে বল জালে জড়িয়েছেন।
ফুরফুরে মেজাজে থাকা বাংলাদেশ নারী হকি দল তাদের পরবর্তী ম্যাচে আগামী মঙ্গলবার কাজাখস্তানের বিপক্ষে মাঠে নামবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন