প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন জানিয়েছেন, সারাদেশের ইউনিয়ন পর্যায়ে পুরোনো কমিউনিটি ক্লিনিকগুলোকে ধাপে ধাপে ফ্যামিলি ওয়েলবিং সেন্টারে রূপান্তরিত করা হবে। সেখানে চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। স্থানীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ওষুধ সরবরাহের জন্য উদ্যোগ গ্রহণ করা হবে।
আজ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় স্বাস্থ্যমন্ত্রী এই তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, দেশে ক্যানসার চিকিৎসার জন্য রেডিওথেরাপি মেশিন সরবরাহ করা হবে, পাঁচটি রোবটিক সার্জারি মেশিন আনা হবে এবং আড়াই হাজার নার্স নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া, মিডওয়াইফ নিয়োগের মাধ্যমে স্বাভাবিক প্রসবের হার বৃদ্ধি এবং ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে রোগীদের খোঁজ-খবর নেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি বলেন, বিগত ১৭ বছরে স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা ও লুটপাট দূর করে পুনরায় গতি ফেরানোর লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে।
পরিদর্শনের সময় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা, জেলা প্রশাসক সাইফুর রহমান এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন