প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
তৌসিফ মাহবুব ও শার্লিন ফারজানা অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় নিজেদের জন্য একটি বিশেষ স্থান তৈরি করেছেন। তাদের দীর্ঘ ক্যারিয়ারে একসঙ্গে পর্দায় দেখা যায়নি কখনো। তবে এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। জনপ্রিয় এই দুই অভিনয়শিল্পী প্রথমবারের মতো ওয়েব ফিল্মে জুটি বাঁধছেন। নতুন এই ওয়েব ফিল্মটির নাম এখনও চূড়ান্ত হয়নি এবং এটি নির্মাণ করবেন ভিকি জাহেদ।
ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ভিকি জাহেদের পরিচিত নির্মাণ শৈলীতে সাসপেন্স-থ্রিলার গল্পে তৈরি হবে এই ওয়েব ফিল্মটি। ফলে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে, যে প্রথমবারের মতো তৌসিফ ও শার্লিনের জুটি কেমন রসায়ন নিয়ে হাজির হবে।
বর্তমানে ভিকি জাহেদ নিজের সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। কাজটি শেষ করার পর তিনি নতুন ওয়েব ফিল্মটির শুটিং শুরু করবেন। এরপর একই অভিনেতাকে নিয়ে ‘চক্র ৩’-এর কাজ শুরু করবেন। সিনেমাটি আগামী ডিসেম্বরে মুক্তির পরিকল্পনা রয়েছে।
সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে নতুন বছরের শুরুতে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে পারে তৌসিফ ও শার্লিন অভিনীত নাম চূড়ান্ত না হওয়া ওয়েব ফিল্মটি।
এদিকে, তৌসিফ মাহবুব বর্তমানে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। তিনি ইতিমধ্যে নতুন একটি নাটকের কাজ শেষ করেছেন। নাটকটি রাখির পরিচালনায় এবং এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন কেয়া পায়েল। এছাড়া, সম্প্রতি তারা নতুন একটি বিজ্ঞাপনের শুটিংও সম্পন্ন করেছেন বলে জানা গেছে।
অন্যদিকে, অভিনয়ে বিরতি কাটিয়ে ফিরেই ব্যস্ত হয়ে উঠেছেন শার্লিন ফারজানা। তিনি জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে ‘নীলপরী’ নাটকে ফিরছেন। এর পাশাপাশি, গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘সেপারেশন’ সিনেমাতেও যুক্ত হয়েছেন এই অভিনেত্রী।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন