প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফ্রান্সের প্যারিসের পার্ক দে প্রিন্সিসে আজ পিএসজি এবং বার্সেলোনার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগের মহারণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে প্যারিস বর্তমানে বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যার ফলে কিছু জায়গায় কারফিউ পর্যন্ত ঘোষণা করা হয়েছে। তবে ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানিয়েছেন, ম্যাচ নিয়ে কোনো উদ্বেগ নেই।
বার্সেলোনা ইতোমধ্যে প্যারিসে পৌঁছেছে বর্তমান চ্যাম্পিয়নদের মুখোমুখি হতে। যথেষ্ট নিরাপত্তা নিশ্চিত করে দলটিকে টিম হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। অনুশীলন এবং ম্যাচের সময় পর্যাপ্ত সিকিউরিটি রাখা হয়েছে। সরকারের পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে যে, পার্ক দে প্রিন্সিস এবং এর আশপাশের এলাকা কার্ফিউ মুক্ত থাকবে।
লের্কনু বলেছেন, ‘আমি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সম্পূর্ণভাবে দৃঢ়প্রতিজ্ঞ। জরুরি অবস্থা জারি করা এখন অত্যন্ত গুরুতর একটি পদক্ষেপ, বিশেষ করে তা বাস্তবায়নের বিষয়টি বিবেচনায় নিলে। প্রয়োজন হলে অবশ্যই আমরা তা করতে পারি। তবে বর্তমান পরিস্থিতিতে কারফিউ জারি এবং তা কার্যকর করার বিষয়টিই বেশি উপযুক্ত বলে মনে হচ্ছে। এই কারফিউ অবশ্যই নির্দিষ্ট এলাকাভিত্তিক ও আংশিক হতে হবে। পুরো প্যারিসজুড়ে কারফিউ জারির কোনো প্রশ্নই আসে না।’
এদিকে, আন্দোলনের কারণে পরিস্থিতি ঘোলাটে হলেও ভক্তদের মধ্যে উত্তেজনা কমেনি। দুই দলের লড়াই দেখতে মুখিয়ে আছেন তারা। গেল কয়েক বছরে বার্সেলোনা এবং প্যারিস সেন্ট জার্মাইর মধ্যে লড়াই একটি উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি করেছে।
পিএসজি এবং বার্সেলোনার ঐতিহাসিক ম্যাচটি কারো মনে থাকবেনা। প্যারিস থেকে ৪-০ গোলে হেরে আসার পরও বার্সা ক্যাম্প ন্যুতে প্যারিসিয়ানদের ৬-১ ব্যবধানে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছিল। যদিও এই দুই দলের মাঝে আর ধ্রুপদি লড়াই দেখা যায়নি। বরং সাম্প্রতিক সময়ে পিএসজির আধিপত্যই বেশি। তবে এবার তার পুনরাবৃত্তি হবে না, তা বলাই যায়। কারণ চলতি মৌসুমে হ্যান্সি ফ্লিকের দল রীতিমতো উড়ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন