প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তিন মাসব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মসূচি। এই প্রশিক্ষণ কর্মসূচির নাম ‘প্রতিবেদনের পথে ১.০’ এবং এটি আয়োজন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ভার্চুয়াল রুমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ফেরদৌস রহমান, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান তাবিউর রহমান প্রধান, রসায়ন বিভাগের বিভাগীয় সহযোগী অধ্যাপক ড. হারুন আল রশিদ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের বিভাগীয় প্রধান উমর ফারুক, ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক মো ইউসুফ, লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, এবং জনসংযোগ তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক মো. এহতেরামুল হক।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী উল্লেখ করেন, প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকতার প্রয়োজনীয় দক্ষতা অর্জন করে তা বিশ্ববিদ্যালয় ও সমাজের উন্নয়নে কাজে লাগাতে হবে।
তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কাছ থেকে ভালো কিছু প্রত্যাশা করেন এবং তিন মাসের প্রশিক্ষণ শেষে অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব সাংবাদিকতায় প্রয়োগের আহ্বান জানান।
বেরোবিসাসের সভাপতি আবু সাঈদ বলেন, ক্যাম্পাস সাংবাদিকতা শুধুমাত্র সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়। একজন সাংবাদিককে তথ্য সংগ্রহ, তথ্য যাচাই, অনুসন্ধান, সাক্ষাৎকার গ্রহণ ও সংবাদ পরিবেশনের পাশাপাশি সাংবাদিকতার নৈতিকতা সম্পর্কেও ধারণা রাখতে হয়। এসব দক্ষতা উন্নয়নের লক্ষ্যেই আমাদের এই প্রশিক্ষণ কর্মশালা।
অনুষ্ঠানের শেষে প্রশিক্ষণের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন প্রশিক্ষক সাইফুল ইসলাম, যিনি বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক।
আয়োজকেরা জানান, তিন মাসব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে সাংবাদিকতার বিভিন্ন মৌলিক ও ব্যবহারিক বিষয় নিয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। বিশেষ করে সংবাদ সংগ্রহ, সংবাদ লেখা, তথ্য যাচাই, সাক্ষাৎকার গ্রহণ, সংবাদ পরিবেশন ও সাংবাদিকতার নৈতিকতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অংশগ্রহণকারীদের দক্ষতা উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের ক্যাম্পাস সাংবাদিকতার পাশাপাশি পেশাগত সাংবাদিকতার জন্যও প্রস্তুত করার লক্ষ্য রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন