প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মেঘনা নদীর ষাটনলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এলাকায় জেলেদের ধাওয়া করার সময় নৌপুলিশের একটি স্পিডবোট ডুবে গেছে। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে পুলিশের একটি শটগান পানিতে হারিয়ে গেছে।
সোমবার সকালে লঞ্চঘাট থেকে প্রায় ৫০০ মিটার দূরে এই দুর্ঘটনাটি ঘটে।
চাঁদপুর সদর নৌপুলিশের ইনচার্জ আলমগীর হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযানের সময় স্পিডবোটটি ডুবে যায় এবং পুলিশের একটি শটগান পানিতে হারিয়ে যায়।
ঘটনাস্থলে মতলব উত্তর থানা, মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি এবং বেলতলী পুলিশ ফাঁড়ির কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। তারা স্পিডবোট উদ্ধার কার্যক্রমের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।
চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান জানান, ডুবে যাওয়া স্পিডবোটটি নদী থেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ শটগান উদ্ধারের জন্য ঘটনাস্থলে ডুবুরি দল নামানো হয়েছে।
এমই
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন