প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এক সময় তিনি বলিউডের একজন জনপ্রিয় অভিনেতা ছিলেন। রাহুল রায় ‘আশিকী’, ‘জুনুন’ ও ‘ফির তেরি কাহানি ইয়াদ আয়ি’ সিনেমায় অভিনয় করে ব্যাপক পরিচিতি অর্জন করেছিলেন।
কিন্তু ২০২০ সালে ব্রেন স্ট্রোক হওয়ার পর তার জীবন পাল্টে যায়। দীর্ঘ সময় কাজ থেকে দূরে থাকার পাশাপাশি বর্তমানে আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন এই অভিনেতা।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাহুল তার বর্তমান পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। তিনি জানিয়েছেন, অর্থের প্রয়োজনেই বিভিন্ন ধরনের কাজ করতে হচ্ছে তাকে।
এমনকি বিয়ের অনুষ্ঠানে নাচার কাজও করছেন তিনি। এই ধরনের অনুষ্ঠানে তিনি কখনো ২ লাখ, আবার কখনো ৪ লাখ টাকা পর্যন্ত আয় করেন বলে জানিয়েছেন।
রাহুল বলেন, ২০২০ সালে ব্রেন স্ট্রোক হওয়ার পর কাজ পাওয়া তার জন্য কঠিন হয়ে পড়েছিল। এরপর প্রায় পাঁচ বছর তিনি বিরতির মধ্যে কাটিয়েছেন।
এই সময় তিনি মূলত সুস্থ হয়ে ওঠার চেষ্টা করেছেন। এখন তিনি ধীরে ধীরে অভিনয়ে ফিরছেন এবং আরো কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।
বিয়ের অনুষ্ঠানে নাচার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে কটাক্ষও সহ্য করতে হয়েছে। তবে রাহুলের দাবি, বাইরে থেকে বিষয়টি সহজ মনে হলেও এ ধরনের কাজ করাও যথেষ্ট পরিশ্রমের। তিনি আর্থিক প্রয়োজন থেকেই এসব কাজ করছেন।
এদিকে, রাহুল ও তার ভাই একটি আইনি মামলায় জড়িয়ে পড়েছেন। অভিনেতার ভাষ্য অনুযায়ী, মামলাটির আর্থিক অঙ্ক প্রায় ৩০ লাখ টাকা। সেটি মিটিয়ে ফেলতে তিনি ভাইয়ের সঙ্গে কাজ করছেন।
রাহুল আরো জানান, বিবাহবিচ্ছেদের সময় তিনি নিজের সম্পত্তি স্ত্রীকে দিয়ে দিয়েছিলেন। ফলে বর্তমানে তিনি অনেকটা শূন্য থেকে জীবন ও ক্যারিয়ার নতুন করে গড়ে তুলছেন। ৬০ বছর বয়সে এসেও তিনি নিজের ‘সাম্রাজ্য’ আবার তৈরি করতে চান বলে জানিয়েছেন।
কঠিন সময়ে বলিউডের বেশ কয়েকজন তারকা তার পাশে দাঁড়িয়েছেন বলেও জানান রাহুল। তাদের মধ্যে সালমান খান, কারিশমা কাপুর, রাবিনা ট্যান্ডন, ফারাহ খান, অর্চনা পুরান সিং ও পূজা ভাট উল্লেখযোগ্য। স্ট্রোকের পর তার চিকিৎসার খরচেও সালমান খান সহযোগিতা করেছিলেন বলে জানান অভিনেতা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন