প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য ১১ দলীয় জোট থেকে মনোনয়ন দেওয়া হয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে। মনোনয়ন দেওয়ার জন্য তিনি ১১ দলীয় জোটের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়ন পেয়ে অলি আহমদ নিজেকে একটি পরীক্ষিত ব্যক্তি হিসেবে দাবি করেন। তিনি এ সময় বলেন, ‘আমি জাতির সঙ্গে বেঈমানি করব না।’ রবিবার দুপুরে ১১ দলীয় জোটের বৈঠক শেষে জোটের শরিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কর্নেল (অব.) অলি আহমদের নাম ঘোষণ করেন। রাষ্ট্রপতি পদে নির্বাচনে মনোনয়ন পাওয়ার পর কর্নেল (অব.) অলি আহমদ বলেন, ‘বাংলাদেশের জনগণ ও ১১ দলের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। তারা মনে করছেন আমি মুক্তিযোদ্ধা হিসেবে একজন পরীক্ষিত মানুষ এবং আমার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ নেই। শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনোরকম প্রশ্ন নেই। আমি সুন্দরভাবে জীবন যাপন করছি। এই কারণে সবাই আমাকে মনোনীত করেছেন।’ তিনি আরও জানান, ‘আমি আমাদের দায়িত্ব থেকে এ জাতির সঙ্গে বেঈমানি করব না। আমি তারা হারব অথবা জিতব সেটি প্রশ্ন নয়—জনগণের স্বার্থ রক্ষার জন্য এবং মানুষের জন্য যেটা মঙ্গলজনক, সেটার জন্য সব সময় কাজ করব। এজন্য আমরা আজ একত্রিত হয়েছি এবং সবাই আমার নাম প্রস্তাব করেছে।’ ডা. শফিকুর রহমান ব্রিফিংয়ে বলেন, ‘গণতন্ত্রের সৌন্দর্য রক্ষার জন্য আমরা রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করব। সমস্ত ক্ষেত্রে রাজনীতি স্বচ্ছ হওয়া আবশ্যক। আমরা আশা করি, বাংলাদেশে গণতন্ত্রের গতি ও সুস্থ ধারাটি পুনরায় ফিরে আসবে।’ নাহিদ ইসলাম জানান, ‘জুলাই সনদে ক্ষমতার ভারসাম্যের জন্য রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো ও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা আশা করেছিলাম, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে নতুনভাবে রাষ্ট্রপতি নির্বাচিত করতে পারব। তবে সরকার গণভোটের গণরায়কে অস্বীকার করেছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন