ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বন্যার ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৬ বছরের শিশু


বন্যার ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

নেপালের আকস্মিক বন্যার পরবর্তী কয়েক দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ছয় বছরের একটি শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির সশস্ত্র পুলিশ বাহিনী বা এপিএফ শিশুটিকে উদ্ধারের একটি ভিডিও প্রকাশ করেছে।

এপিএফ জানায়, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে তিমুরে সীমান্ত টহল চৌকির নিকটবর্তী একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। উল্লেখ্য, এলাকাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২ হাজার ২০০ মিটার উচ্চতায় অবস্থিত।

উদ্ধারের পর, ওই সন্ধ্যাতেই শিশুটিকে একটি উদ্ধার শিবিরে স্থানান্তর করা হয়। এপিএফের একজন মুখপাত্র জানান, রাতভর বিশ্রাম নেওয়া ও খাবার গ্রহণের পর শনিবার সকালে শিশুটি প্রথমবারের মতো কথা বলে।

আরও পড়ুন: মোবারক হোসাইন: সরকারের প্রতি মানুষের অনাস্থা বাড়ছে

শিশুটির কাছে উদ্ধারকারীরা জানতে পারে, তার নাম মানিশা এবং বয়স ছয় বছর। বর্তমানে মানিশা নেপালের রসুয়া জেলায় চিকিৎসাধীন রয়েছে। তবে, এপিএফ জানিয়েছে যে তার বাবা-মায়ের কোনো খোঁজ পাওয়া যায়নি।

বন্যায় ব্যাপক ধ্বংসযজ্ঞের কিছু দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে শিশুটিকে জীবিত উদ্ধারের ঘটনা উদ্ধার অভিযানে নতুন করে আশার সঞ্চার করেছে।

সূত্র:

সিএনএন

আরও পড়ুন: আমজনতার তারেককে নিয়ে প্রধানমন্ত্রী করলেন কড়া জবাব

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডুবে গেছে কাপ্তাই হ্রদের ঝুলন্ত সেতু, প্লাবিত নিম্নাঞ্চল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৯:১৯ এম


ডুবে গেছে কাপ্তাই হ্রদের ঝুলন্ত সেতু, প্লাবিত নিম্নাঞ্চল

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বেড়ে ঝুলন্ত সেতু ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে টানা দুই দিনের বৃষ্টির কারণে। এছাড়া, জেলার নিম্নাঞ্চলও প্লাবিত হয়েছে বৃষ্টির ফলে।

 

জেলা পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক অলক বিকাশ চাকমা জানিয়েছেন, গতকাল শনিবার দুপুরে ঝুলন্ত সেতুটি ডুবে যায়। তিনি উল্লেখ করেন, ‘উজানের পানি বেড়ে দুপুর ২টার দিকে ঝুলন্ত সেতুটির পাটাতন ৪ ইঞ্চি ডুবে যায়। ইতোমধ্যে সেতুতে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং টিকিট বিক্রিও বন্ধ রাখা হয়েছে।’

তিনি আরও জানান, পানি কমে গেলে সেতুটি সংস্কার করে পুনরায় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

 

অন্যদিকে, কাচালং নদীর পানি বেড়ে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্লাবিত এলাকার মধ্যে বাঘাইছড়ি পৌরসভা এবং উপজেলার আশেপাশের কয়েকটি ইউনিয়নও রয়েছে।

জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে, গত দুইদিনে রাঙামাটিতে ৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার ৩৮ মিলিমিটার এবং শুক্রবার ২৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

 

জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ইনচার্জ ক্য চি নু মারমা জানিয়েছেন, এই বৃষ্টিপাত আরো কয়েকদিন থাকতে পারে।

বাঘাইছড়ি ইউএনও কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা রিপন চাকমা বলেন, ‘বাঘাইছড়ি পৌরসভাসহ খেদারমারা, আমতলী ও সাজেক ইউনিয়নের কিছু কিছু জায়গা প্লাবিত হয়েছে। ঠিক কতগুলো গ্রাম প্লাবিত হয়েছে—আমরা এখনো সেই তালিকা করতে পারিনি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২৫ এম


রুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার তারিখ আগামী বছরের ১৪ জানুয়ারি হতে পারে, এমনটি জানানো হয়েছে রুয়েট প্রশাসনের পক্ষ থেকে।

গতকাল শনিবার দুপুরে ভর্তি পরীক্ষার পরিচালন কমিটির (স্টিয়ারিং কমিটি) সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যা জানিয়েছেন কমিটির সভাপতি ও পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান।

 

তিনি উল্লেখ করেন, নির্বাচনী পরীক্ষা সম্পূর্ণ বহুনির্বাচনী বা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের সুবিধার্থে একই তারিখে ও সময়ে রুয়েটের পাশাপাশি ঢাকায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রেও পরীক্ষা অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীদের ভর্তির আবেদনপত্রে উল্লেখ করতে হবে তারা কোন কেন্দ্রে পরীক্ষা দেবেন।

পরীক্ষায় অংশগ্রহণকারীদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ আগের মতো অনলাইনে রুয়েটের নির্ধারিত ওয়েব সাইটের মাধ্যমে সম্পন্ন করতে হবে।

 

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, আবেদন প্রক্রিয়া এবং আবেদন ফি নির্ধারণ করে পরবর্তীতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিয়েভে অস্ত্রভান্ডারে ভ-য়া-বহ রুশ হামলা, নিহত অন্তত ৩৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৯:২৯ এম


কিয়েভে অস্ত্রভান্ডারে ভ-য়া-বহ রুশ হামলা, নিহত অন্তত ৩৭

ইউক্রেনের রাজধানী কিয়েভের নিকটবর্তী একটি আবাসিক এলাকার কাছে অবস্থিত অস্ত্রভান্ডারে রাশিয়ার ড্রোন হামলার ফলে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় আরও ৪২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে চারটি শিশু রয়েছে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের প্রায় চারশো বাসিন্দাকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) রাতে কিয়েভের পশ্চিমাঞ্চলীয় বুচা জেলার ওই অস্ত্রভান্ডারে হামলা চালায় রুশ বাহিনী। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, ড্রোনের আঘাতের পর সেখানে মজুত রাখা বিপুল পরিমাণ গোলা, মাইন এবং অন্যান্য সামরিক সরঞ্জাম বিকট শব্দে বিস্ফোরিত হয়। এর ফলে আশপাশের আবাসিক এলাকা লণ্ডভণ্ড হয়ে যায় এবং বয়স্ক ও প্রতিবন্ধীদের একটি পরিচর্যা কেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, আবাসিক এলাকার এত কাছে এই বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত রাখা মোটেই উচিত হয়নি। তিনি বিষয়টিকে 'ভয়াবহ অবহেলা' হিসেবে অভিহিত করে ঘটনার পেছনের দায়ীদের বিরুদ্ধে কঠোর তদন্তের নির্দেশ দিয়েছেন।

আঞ্চলিক প্রধান তিমুর তকাচেঙ্কো জানান, বিস্ফোরণের প্রচণ্ড ধাক্কায় ওই এলাকার প্রায় ১৩০টি বসতবাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছেন কি না, তা দেখতে এখনও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন জরুরি সেবার কর্মীরা।

অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কিয়েভের পশ্চিমে মিলা গ্রামের একটি প্রধান গোলাবারুদের গুদাম লক্ষ্য করে তারা নিখুঁত হামলা চালিয়েছে। মস্কোর দাবি, ওই গুদামে ইউক্রেনীয় বাহিনীর দূরপাল্লার এফপি-১ ও এফপি-২ ড্রোনের যন্ত্রাংশ ও লঞ্চ বুস্টার সংরক্ষিত ছিল।

গত কয়েক মাসের মধ্যে কিয়েভের নিকটবর্তী কোনো অস্ত্রভান্ডারে এটি দ্বিতীয় হামলার ঘটনা। জনবসতিপূর্ণ এলাকায় অস্ত্র ও বিস্ফোরক মজুত রাখা নিয়ে সরকারের ওপর ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

অস্ত্রভান্ডার থেকে মাত্র ২০০ মিটার দূরে থাকা ক্ষতিগ্রস্ত নিজ বাড়ি পরিদর্শনের সময় ৪৫ বছর বয়সী স্থানীয় বাসিন্দা লিউবভ পাভলেনকো আকুতি জানিয়ে বলেন, বিস্ফোরণের বিকট শব্দে তাঁর ঘরবাড়ির সবকিছু ধসে গেছে এবং তারা নিঃস্ব হয়ে পড়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপাল-চীন সীমান্তে ফের বন্যার আশঙ্কা, উপচে পড়ছে ব্যারিয়ার লেকের পানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৫ এম


নেপাল-চীন সীমান্তে ফের বন্যার আশঙ্কা, উপচে পড়ছে ব্যারিয়ার লেকের পানি

নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যার পর নতুন করে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। একটি ব্যারিয়ার লেক, যা বন্যার পানির কারণে তৈরি হয়েছে, এখন উপচে পড়তে শুরু করেছে। তবে চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং হ্রদটির পুরো বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম।

রবিবার, তিব্বতের আঞ্চলিক সরকারের এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, ব্যারিয়ার লেকের পানি ইতোমধ্যে উপচে পড়েছে এবং নিচের দিকে পানি বের হতে শুরু করেছে। কর্মকর্তাদের মতে, বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং পুরো বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা কম।

এর আগে, লাংটাং লিরুং পর্বতের কাছে একটি বড় হিমবাহের অংশ ভেঙে নিচের নদীতে পড়ে। এই ঘটনায় তুষারধস ও ভূমিধসের সৃষ্টি হয়। এর ফলে পানি, গুঁড়িয়ে যাওয়া বরফ ও পাথরের বিশাল স্রোত নদীর মাধ্যমে নিচের দিকে নেমে আসে। চীনা কর্মকর্তাদের দাবি, বরফ ও পাথরের ওই স্রোত মাত্র ৬ থেকে ৭ মিনিটে গিরং বন্দরে পৌঁছে যায়।

এদিকে, নেপালের বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও তল্লাশি অভিযানও ঝুঁকির মুখে পড়েছে। ভোতে কোশি নদীতে পানির প্রবাহ কিছুটা বেড়ে যাওয়ায় রসুয়া, নুয়াকোট, ধাদিং ও চিতওয়ান জেলার উদ্ধারকর্মী এবং নদীতীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, রসুয়া জেলায় ভোতে কোশি নদীর পানির প্রবাহ বেড়েছে। এ অবস্থায় নদীতীরবর্তী এলাকার মানুষ এবং উদ্ধারকর্মীদের সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের আগেই মোবাইল ফোনের মাধ্যমে সতর্কবার্তা পাঠানো হয়েছে। তবে তাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়নি।

অন্যদিকে, চীনের তিব্বত অংশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছেছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, সেখানে অন্তত ৫৪৬ জন এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছে।

চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভয়াবহ বন্যার পর এখনো নতুন করে কোনো জীবিত ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়নি। এর আগে শনিবার দুজন গ্রামবাসীকে জীবিত উদ্ধারের খবর জানিয়েছিল চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম।

বন্যায় গিরং বন্দরের একটি বড় প্রশাসনিক ভবনও পানির স্রোতে তলিয়ে গেছে। উদ্ধারকারী দলের এক নেতা সিসিটিভিকে জানিয়েছেন, ভূমিধসের আওতায় থাকা ভবনগুলোর অধিকাংশই ধসে গেছে এবং কিছু স্থাপনার চিহ্নও আর দেখা যাচ্ছে না। সীমান্ত চৌকিতে উদ্ধারকারীরা এখনো জীবিত কারও সন্ধান পাননি।

সূত্র: সিএনএন

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%