প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিতর্কিত ইতুরুপ দ্বীপে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরের প্রতিবাদে জাপানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত নিকোলাই স্তানিস্লাভোভিচ নোজদ্রেভকে টোকিও তলব করেছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মস্কোর দিকে থেকে তাকে ‘যত দ্রুত সম্ভব’ জাপানের প্রতিবাদ জানাতে নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে আন্দালু এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার রাশিয়ার দূরপ্রাচ্যের সাখালিন অঞ্চলে সফরের সময় পুতিন হোক্কাইডোর কাছে অবস্থিত বিতর্কিত দ্বীপপুঞ্জের একটি, ইতুরুপে পা রাখেন। এ দ্বীপটিতে এটি তাঁর প্রথম সফর।
টোকিও দেড়শ’ বছর আগে যাওয়ার সময়ে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে ‘নর্দার্ন টেরিটোরিজ’ নামে পরিচিত ইতুরুপ, কুনাশিরি, শিকোতান এবং হাবোমাই দ্বীপগুলোর। জাপানের দাবি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১৯৪৫ সালের ১৫ আগস্ট আত্মসমর্পণের পরপরই সোভিয়েত ইউনিয়ন দ্বীপগুলো ‘অবৈধভাবে’ দখল করে নেয়।
অন্যদিকে, রাশিয়া দ্বীপগুলোকে ‘সাউদার্ন কুরিলস’ হিসেবে অভিহিত করে সেগুলোর দখলকে বৈধ মনে করে। দ্বীপগুলো নিয়ে দীর্ঘদিনের বিরোধের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে জাপান ও রাশিয়ার মধ্যে আনুষ্ঠানিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়নি। ইউক্রেন যুদ্ধের কারণে জাপান মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের সম্পর্কের উত্তেজনা বেড়ে গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন