প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ফরিদপুরের দুই বোনকে ভারতে পাচার করে অসামাজিক কাজে বাধ্য করার অভিযোগে মো. শহীদ শেখ (৫০) নামের এক ব্যক্তি আদালতের মাধ্যমে দুই ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড পেয়েছেন। আদালত একই সঙ্গে তাকে ৭০ হাজার টাকা জরিমানা করার নির্দেশও দিয়েছে।
ফরিদপুরের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত শহীদ শেখ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গজারকান্দি গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার বিবরণ অনুসারে, ২০১১ সালের ২৯ জুলাই ফরিদপুরের একটি জুট মিলে কর্মরত ২০ ও ১৮ বছর বয়সী দুই বোনকে ভালো চাকরির প্রলোভন দিয়ে ভারতে পাচার করেন শহীদ শেখ, যিনি তাদের সহকর্মী ছিলেন। পরে সেখানে তাদের অনৈতিক কাজে বাধ্য করা হয়।
এ ঘটনায় ওই বছরই ১৩ আগস্ট তরুণীদের বাবা বাদী হয়ে শহীদ শেখ ও তার স্ত্রীকে আসামি করে সালথা থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১১ সালের ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন তদন্ত কর্মকর্তা।
রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দেন। তবে অপরাধ প্রমাণিত না হওয়ায় শহীদ শেখের স্ত্রীকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন