প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের সিনেটর বার্নি স্যান্ডার্স ইসরাইলের কাছে সামরিক সহায়তা বন্ধের জন্য আহ্বান জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, অক্সফামের একটি নতুন প্রতিবেদন উদ্বেগের বিষয়টি নিশ্চিত করেছে যে, গাজায় তিন বছরের ইসরাইলের সামরিক অভিযানের কারণে উপত্যকাটি ‘বিষাক্ত বর্জ্যভূমিতে’ পরিণত হয়েছে।
স্যান্ডার্স সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্টে বলেন, গাজার পয়োনিষ্কাশনব্যবস্থার অবকাঠামো ধ্বংস এবং ৬ কোটি ১০ লাখ টনের বেশি ধ্বংসস্তূপ গাজাকে মারাত্মকভাবে বিষাক্ত ও দূষিত করে তুলেছে।
তিনি বর্তমান পরিবেশগত ও মানবিক পরিস্থিতিকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেন। একই সঙ্গে গাজাবাসীর পুনর্গঠন ও পুনর্বাসনে সহায়তার পরিবর্তে ইসরাইলকে সামরিক সহায়তা দিয়ে যাওয়ার মার্কিন নীতির অবসান ঘটানোর জন্য আহ্বান জানান।
অক্সফাম এবং কনফ্লিক্ট অ্যান্ড এনভায়রনমেন্ট অবজারভেটরি (সিইও) যৌথভাবে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গাজার ৯৯ শতাংশের বেশি এলাকায় সম্ভাব্য বিষাক্ত দূষণের উপস্থিতি বিদ্যমান। এতে বায়ু, মাটি, পানি ও খাদ্যদ্রব্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, পয়োনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা অবকাঠামো ধ্বংস এবং ৬ কোটি ১০ লাখ টন বিপজ্জনক ধ্বংসস্তূপ জমে থাকার ফলে গাজায় ভয়াবহ পরিবেশগত বিপর্যয় সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতি পরিবেশগত যুদ্ধাপরাধের পর্যায়ে পড়তে পারে এবং উপত্যকাটিতে মানুষের টিকে থাকার জন্য দীর্ঘমেয়াদি হুমকি তৈরি করছে বলে সতর্ক করেছে সংস্থাগুলো।
সূত্র: আলজাজিরা
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন