প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট পুরাতন পুলিশ ফাঁড়ির পেছনে একটি ভাড়া বাসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নানা অভিযোগের কথা স্থানীয়দের মুখে শোনা যাচ্ছিল। অভিযোগগুলোর সত্যতা যাচাই করতে সরেজমিনে অনুসন্ধান চালানো হয়।
অনুসন্ধানে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ওই বাসায় অবস্থানকারী ব্যক্তি সাদুল্লাপুর উপজেলার ৭ নম্বর ইদিলপুর ইউনিয়নের একবারপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়দের দাবি, তিনি ধাপেরহাটের ওই ভাড়া বাসায় অবস্থান করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতেন।
সরেজমিনে বাসাটিতে গিয়ে বিভিন্ন পুতুল, তাবিজ তৈরির সরঞ্জাম এবং মানুষের হাড় ও মাথার খুলির মতো দেখতে কিছু বস্তু দেখা যায়। তবে এসব বস্তুর প্রকৃত পরিচয়, উৎস কিংবা ব্যবহার সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
স্থানীয় কয়েকজন অভিযোগ করেন, নানা সমস্যা সমাধান, তাবিজ-কবজ এবং অলৌকিক ক্ষমতার আশ্বাস দিয়ে মানুষের কাছ থেকে অর্থ আদায় করা হতো। তবে এসব অভিযোগের সত্যতা এবং উদ্ধার হওয়া আলামতের প্রকৃতি সম্পর্কে কোনো সরকারি সংস্থা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয়দের দাবি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই করা হোক। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানান তারা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন