প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢালিউডের অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া এই সিনেমায় তিনি তখন ক্লাস নাইনে পড়তেন। সুন্দর চেহারার অধিকারিণী পূর্ণিমা প্রথম ছবিতেই অভিনয় করে ইন্ডাস্ট্রিতে আলোর ঝলক ছড়িয়ে দেন। অভিনয়ের মাধ্যমে অসাধারণ শারীরিক সৌন্দর্যের জন্য তিনি সবার মন জয় করেন।
‘মিস ডায়না’ ও ‘কাল্লু মামা’ ছবিতে খোলামেলা পোশাকে হাজির হয়ে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেন পূর্ণিমা। দীর্ঘ অভিনয়জীবনে তিনি পর্দার রুপালি জগতের পরিচিত মুখ হয়ে উঠেছেন এবং তার অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের মনে একটি বিশেষ স্থান তৈরি করেছেন।
অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমে তার সক্রিয় উপস্থিতি রয়েছে। সেখানে তিনি নিয়মিতভাবে নিজের ছবি ও বিভিন্ন মুহূর্ত ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন।
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ছবি প্রকাশ করে পূর্ণিমা তার উত্থান-পতন ও ভেতরের আলো নিয়ে একটি তাৎপর্যপূর্ণ পোস্ট দেন। ছবিটির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘জীবনে উত্থান-পতন আসবেই। তবে নিজের ভেতরের ঝড়গুলোকে কখনোই তোমার বয়ে চলা আলোর চেয়ে বেশি উজ্জ্বল হতে দিও না।’
পূর্ণিমার এই পোস্ট মুহূর্তেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে যায়। তার কথায় উঠে এসেছে জীবনের কঠিন সময়েও ইতিবাচকতা ধরে রাখার বার্তা। পরিস্থিতি যতই প্রতিকূল হোক, নিজের ভেতরের আলোকে যেন কোনোভাবেই ম্লান হতে দেওয়া না হয়, সে বার্তাই তিনি তার ভক্ত-অনুরাগীদের মাঝে তুলে ধরেছেন। অভিনেত্রীর এই উপলব্ধির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তার ভক্ত-অনুসারীরাও।
পূর্ণিমার সেই পোস্টের মন্তব্যের ঘরে নেটিজেনরা নিজেদের অনুভূতি জানিয়েছেন। একজন নেটিজেন লিখেছেন— ‘ঝড় আসবেই; কিন্তু নিজের ভেতরের আলোটা যেন কখনো নিভে না যায়— এটাই জীবনের আসল শক্তি।’ অপর একজন নেটিজেন মন্তব্য করেছেন— ‘ঠিক বলেছেন, জীবনে যা কিছু হোক থেমে থাকা যাবে না।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন