প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাটোরের লালপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের সময় মাদক বিক্রির জন্য নগদ ১৮ হাজার টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার মোহরকয়া পশ্চিমপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মোহরকয়া পশ্চিমপাড়া এলাকার জবের প্রামাণিকের ছেলে মান্টু মিয়া (৫৫) এবং তার স্ত্রী নারগিছ খাতুন (৫০)।
পুলিশের সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে লালপুর থানার এসআই মনিরুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে বৃহস্পতিবার ভোরে ওই এলাকায় অভিযান শুরু করেন। অভিযানের সময় নার্গিস খাতুনের বাড়িতে তল্লাশি চালিয়ে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এরপর ইয়াবা, নগদ ১৮ হাজার টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার নার্গিস খাতুনের বিরুদ্ধে ২০২১ ও ২০২৪ সালে লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে। তার স্বামী মান্টু মিয়ার বিরুদ্ধে ২০২৩ সালে একই আইনে একটি মামলা রয়েছে।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এমএইচ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন