প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহীর বাঘার পদ্মার মধ্যে ১৫টি চরে চরে দুই সপ্তাহ পর আবারও পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। সোমবার (৫ অক্টোবর) রাস্তার উপরে পানি প্রবাহিত হতে দেখা যায়।
এ সম্পর্কে চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক গোলাম মোস্তফা জানান, দুই সপ্তাহ আগে পদ্মার পানি কমে গিয়েছিল। শনিবার থেকে আবারও পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। এর মধ্যে পাকা রাস্তা ডিঙিয়ে পানি প্রবাহিত হচ্ছে। রাস্তার উপরে হাটু পানি জমে রয়েছে। এই পানি মাড়িয়ে মানুষ চলাচল করছে। কালিদাসখালী চরের কলেজ পড়ুয়া ছাত্র মিলন খান বলেন, "প্রকৃতির সাথে লড়াই করে চরে বসবাস করতে হচ্ছে। পানির মধ্যে দিয়ে অনেকে জীবনের ঝুঁকি নিয়ে চলতে হয়। আবারও পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় আতঙ্কের মধ্যে আছি।"
চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জগলু শিকদার জানান, গত কয়েক বছরের মধ্যে পদ্মার ভাঙনে প্রায় সহ-্রাধিক বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, হাট-বাজার, বিজিবি ক্যাম্প, হাজার হাজার বিঘা আবাদি ও অনাবাদি জমি পদ্মার গর্ভে চলে গেছে। এই ভাঙনে গৃহহারা হয়েছে হাজারো পরিবার। পদ্মার চরের মধ্যে ১৫টি চর নিয়ে চকরাজাপুর ইউনিয়ন পরিষদ গঠিত হয়েছে। পদ্মায় পানি আবারও বৃদ্ধি পাচ্ছে। স্বাভাবিকভাবেই মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন