প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ায় দুইটি ভেটেরিনারি ফার্মেসিকে জরিমানা করা হয়েছে ৪০ হাজার টাকা। ভ্রাম্যমাণ আদালত বুধবার দুপুরে পৃথক অভিযানের মাধ্যমে জেলা শহরের বডিং মাঠ ও কাউতুলি এলাকায় এই জরিমানা কার্যকর করে। অভিযানের নেতৃত্ব দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের বিভিন্ন ভেটেরিনারি ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছে। এই বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের বডিং মাঠ ও কাউতুলি এলাকায় দুটি ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দেখা যায়, লাইসেন্স নবায়ন করা হয়নি এবং ফিজিশিয়ান স্যাম্পল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন করা হয়েছে। এরপর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী, দুটি ফার্মেসীকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। এ সময় সদর উপজেলা ভেটেরিনারি সার্জন শাকিল আহমেদ এবং সদর মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন