প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জিম্বাবুয়ে ক্রিকেট দল টেস্টে একটি বিরল রেকর্ড স্থাপন করেছে। আফগানিস্তানের বিরুদ্ধে শারজা টেস্টের দুই ইনিংসে তারা মোট ১০২৭ রান সংগ্রহ করেছে।
প্রথম ইনিংসে জিম্বাবুয়ে ৫০৫ রানে অলআউট হয়। আফগানিস্তান তাদের জবাবে ৫১৪ রান করে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে ৫ উইকেটে ৫২৩ রান করে ম্যাচটি ড্র করে।
দুই ইনিংসেই পাঁচশো বা তার বেশি রান করে জিম্বাবুয়ে ইতিহাস সৃষ্টি করেছে। এর আগে, নিজেদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে তারা কখনো এক ম্যাচের দুই ইনিংসে পাঁচশ রান করতে পারেনি।
সিরিজের প্রথম টেস্টে দুই দল মিলে মোট ১ হাজার ৫৪১ রান করেছে। ব্যাটিং-বান্ধব এই উইকেটে দুই দলের অন্তত ছয়জন ব্যাটসম্যান সেঞ্চুরি করেছেন, যার মধ্যে ক্রেইগ এরভিনের রয়েছে একটি দারুণ ডাবল সেঞ্চুরি।
এমন একটি মরা উইকেটে আফগানিস্তানকে দ্রুত অলআউট করে জয় পাওয়া জিম্বাবুয়ের জন্য প্রায় অসম্ভব ছিল। তাই কোচ ব্রায়ান বেনেট কৌশল পরিবর্তন করেন। চার দিন পর দ্বিতীয় টেস্ট শুরু হতে যাচ্ছে, তাই আফগান বোলার ও ফিল্ডারদের শারজার প্রচণ্ড গরমে আরও খানিকটা ক্লান্ত করে তোলার সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে।
বিকেলের সেশনে ড্রিংকসের বিরতির পর শতকের মাইলফলক স্পর্শ করেন ক্রেগ আরভিন। তিনি মিসবাহ উল হকের পর দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ ব্যাটার হিসেবে টেস্ট সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেন।
আফগান অধিনায়ক যখন পার্ট-টাইম বোলারদের হাতে বল তুলে দিচ্ছিলেন, তখন ক্রেগ আরভিন ও আনতুম নকভি পঞ্চম উইকেটে ২৫৩ বলে ১৪০ রানের অনবদ্য জুটি গড়েন। নকভি আউট হওয়ার পর দ্রুত রান তুলতে থাকেন ওয়েসলি মাধেভেরে, আর আরভিনও ইনিংসের শেষ দিকে আরও আগ্রাসী হয়ে ওঠেন। মাধেভেরে ফিফটি পূরণের পর সেঞ্চুরির কাছাকাছি এসে কিছুটা সতর্ক হয়ে খেললেও, আরভিন ২৭৯ বলে ২৩টি চার ও ২টি ছক্কায় ২০৬ রানে অপরাজিত থাকেন। বিশেষ করে আব্দুল মালিকের এক ওভারে টানা তিন বলে একটি চার ও মিড-উকেটের ওপর দিয়ে দুটি ছক্কা হাঁকিয়ে তিনি নজর কাড়েন।
এই অর্জনের মাধ্যমে জিম্বাবুয়ে টেস্ট ইতিহাসের একমাত্র দল হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই পাঁচশ বা তার বেশি রান করার বিরল রেকর্ড গড়ে। এটি টেস্ট ক্রিকেটে জিম্বাবুয়ের দলীয় সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ডও বটে।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবুয়ে: ৫০৪ (টেইলর ১৩১, বেনেট ১২৮*) ও ৫২৩/৫ (আরভিন ২০৬*, মাধেভেরে ১০০*)
আফগানিস্তান: ৫১৪ (রহমত ১৭৩, রহমানউল্লাহ ১১৩, আতাল ১০৫)
ফলাফল: ম্যাচ ড্র।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন