প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শিক্ষার্থীদের মানবিক, সামাজিক, নৈতিক ও পুঁথিগত শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন।
তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে। তবে, এসব বিনিয়োগের সুফল নিশ্চিত করার জন্য শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব শিক্ষক ও অভিভাবকদের নিতে হবে। ভবন নির্মাণ করলেই শিক্ষার উদ্দেশ্য পূরণ হবে না, বরং শিক্ষার্থীদের মানবিকতা, সামাজিক মূল্যবোধ, নৈতিকতা ও প্রাতিষ্ঠানিক শিক্ষায় সমান গুরুত্ব দিতে হবে।
বুধবার (৪ নভেম্বর) হাটহাজারীর উপজেলার মির্জাপুর উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন, নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন এবং এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের হাত ধরেই বাংলাদেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে হবে। বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক ও অভিভাবকদের অভিন্ন লক্ষ্য হওয়া উচিত শিক্ষার্থীদের সুশিক্ষিত, মানবিক ও দূরদর্শী নাগরিক হিসেবে গড়ে তোলা।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আছিফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আব্দুল আল মুমিন।
সহকারী প্রধান শিক্ষক মো. আক্কাস উদ্দিন ও জাহেদুল আলম মাস্টারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মহিলা সমিতি স্কুল ও কলেজের অধ্যক্ষ আরিফুল হাসান চৌধুরী, মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মোস্তফা আলম মাসুম, চারিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক শেখ আহমেদ প্রমুখ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন