প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
১৬ জুন, ২০২৬,পাবনার চাটমোহর থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে আরো ১১ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। এইভাবে গত দেড় মাসে এই উপজেলায় মোট ৩১ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৫টি মামলা দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করেছে, এর মধ্যে রয়েছে গাঁজা, হেরোইন এবং ইয়াবা ট্যাবলেট।
মঙ্গলবার (১৬ জুন) সকালে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেলের একটি দলে চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে। পরে আটককৃতদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে ছিলেন, উপজেলার ভাদড়া গ্রামের ইন্তাজ আলীর ছেলে শামীম হোসেন (৪০), উথুলী গ্রামের শাজাহান আলীর ছেলে বাবু হোসেন (৪২), মথুরাপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে মানিক হোসেন (৪৫), ধরইল গ্রামের জফির উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম (৫০) এবং সাড়রা গ্রামের ওমর আলীর স্ত্রী বিনা খাতুন (৩৫)। তাদের তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেকে একশত টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
এদিকে সোমবার (১৫ জুন) সন্ধ্যায়, পুলিশ অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে আটক করে। পরে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার ভাদড়া গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে আতিক হোসেন (৩৫), সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার হামকুড়িয়া গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে আনোয়ার হোসেন (৪২) এবং চাটমোহর উপজেলার জগতলা গ্রামের ফজলুর রহমানের ছেলে বাঁধন হোসেন (২০)। আতিক হোসেন এবং আনোয়ার হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং বাঁধন হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে একশত টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
চাটমোহর থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য সেবন, বিক্রি এবং ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়। আটককৃতদের রাতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাদের শাস্তি প্রদান করেন।
অপরদিকে রোববার (১৪ জুন) রাতে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরী আরো ৩ জন মাদকসেবীকে কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ছিল উপজেলার মুলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়া গ্রামের আবুল বাশারের ছেলে বাধন হোসেন (২৩), অমৃতকুন্ডা গ্রামের জসিম উদ্দিনের ছেলে সাজু হোসেন (৩০) এবং বুধপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে সাগর হোসেন (২২)। এদের প্রত্যেককে এক মানের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। চাটমোহর থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে রোববার সন্ধ্যায় এই তিন মাদকসেবীকে আটক করে।
এদিকে প্রতিদিনই পুলিশ মাদকসেবীদের আটক করছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হচ্ছে। মাদকসেবীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হলেও মাদক ব্যবসায়ীরা বসে নেই। নির্বিঘ্নেই মাদকদ্রব্য বিক্রি চলছে। মাদকদ্রব্য বিক্রেতাদের গ্রেফতার এবং শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। মাদকদ্রব্য বিক্রেতাদের গ্রেফতারের দাবিতে উপজেলার চরপাড়া এবং কুমারগাড়া গ্রামে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন