প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বাসটির ব্যাপক ক্ষতি হয়েছে এই অগ্নিকাণ্ডের ফলে। তবে, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ড এলাকার পলিটেকনিকের সামনে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত ১২টা ১০ মিনিটের দিকে বাসে আগুন লাগার খবর পেয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। প্রায় ২০ মিনিটের চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার মো. হাবিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানিয়েছেন, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে কেউ আগুন দিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে কিছু আলামত জব্দ করেছে। তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।
কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম জানিয়েছেন, দুর্বৃত্তরা বাসে আগুন দিয়ে পালিয়ে গেছে। তাদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন