প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বেতন বৃদ্ধির দাবিতে টাঙ্গাইলের সফিপুরে পোশাকশ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এই কারণে চলাচল বন্ধ হয়ে গেছে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যান চলাচল স্বাভাবিক করার জন্য পুলিশ, বিজিবি ও শিল্প পুলিশের সদস্যরা কাজ করছেন বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে শ্রমিকরা কারখানার কাজ বন্ধ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এই কারণে মহাসড়কের সফিপুর অংশ থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ওই সড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহনচালকদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন গণমাধ্যমকে জানিয়েছেন, বিক্ষুব্ধ শ্রমিকরা কর্মস্থল থেকে বের হয়ে সড়ক অবরোধ করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার জন্য কাজ করছেন।
এমবি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন