প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মুহাম্মদ জালাল উদ্দিন এমপি মন্তব্য করেছেন, মতলবে মাদক ও সন্ত্রাসীদের জন্য কোনো স্থান থাকবে না। তিনি জানিয়েছেন, মাদক কারবারিদের ধরিয়ে দিতে পারলে সংশ্লিষ্টদের পুরস্কৃত করা হবে। পাশাপাশি, যারা খেলাধুলার আয়োজন ও প্রসারে অবদান রাখবেন, তাদেরও সম্মাননা ও পুরস্কার প্রদান করা হবে।
শনিবার (১৪ নভেম্বর) চাঁদপুরের মতলব উত্তর স্পোর্টিং ক্লাব ও ঘনিয়ারপাড় স্পোর্টিং ক্লাবের যৌথ আয়োজনে অনুষ্ঠিত মোটরসাইকেল-ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও উল্লেখ করেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের মাঠমুখী করতে হবে। যারা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করবেন, তাদের উৎসাহিত ও পুরস্কৃত করা হবে। মাদক কারবারি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
ড. জালাল উদ্দিন এমপি আরও বলেন, এই মাঠকে একটি অত্যাধুনিক মানের মিনি স্টেডিয়ামে রূপান্তর করা হবে। এখান থেকেই জাতীয় মানের খেলোয়াড় তৈরি হবে। এ অঞ্চলের তরুণরা খেলাধুলার মাধ্যমে জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখবে, সেই পরিবেশ তৈরি করতে হবে।
খেলায় পৃষ্ঠপোষকতা করেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজি, জেলা যুবদলের সহসভাপতি খায়রুল হাসান বেনু প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. বশির আহম্মেদ খান। এ সময় মতলব উত্তর স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা শামীম খানসহ আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মেগা ফাইনালে মুখোমুখি হয় মোল্লা ইমন ফুটবল একাদশ ও কেশাইরকান্দি ইয়াং স্পোর্টিং ক্লাব। জমজমাট এই খেলায় প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় মোল্লা ইমন ফুটবল একাদশ। দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে গোলের চেষ্টা চালালেও আর কোনো গোল হয়নি। ফলে ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মোল্লা ইমন ফুটবল একাদশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন