ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

ভালুকায় দুই পুত্রের বিরুদ্ধে জালিয়াতি করে জমি আত্মসাতের অভিযোগ


ভালুকায় দুই পুত্রের বিরুদ্ধে জালিয়াতি করে জমি আত্মসাতের অভিযোগ

ময়মনসিংহের ভালুকায় জাল-জালিয়াতির মাধ্যমে জমি আত্মসাৎ এবং বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টার অভিযোগ উঠেছে দুই পুত্রসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. ছয়মুদ্দিন (৬০) ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের বেলাশিয়াপাড়া এলাকায় পৈতৃক ও ক্রয়সূত্রে পাওয়া প্রায় সাড়ে ৩ একর সম্পত্তি রয়েছে ছয়মুদ্দিনের। তার অভিযোগ,দুই ছেলে মো. আলী হোসেন (৪০) ও মো. জাকির হোসেন (২৮)সহ কয়েকজন যোগসাজশ করে জাল দলিল তৈরি করে তার প্রায় ১৭৫ শতক জমি নিজেদের দাবি করছেন।এর মধ্যে একজন ৯১ শতক এবং অপরজন ৮৪ শতক জমি দাবি করছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ছয়মুদ্দিন অভিযোগ করেন,গত ২০ আগস্ট সকাল ১০টার দিকে অভিযুক্তরা তার বসতবাড়িতে গিয়ে তাকে মারধর, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক হলেও অভিযুক্তরা তা মানেননি বলেও দাবি করেন তিনি।এ ঘটনায় জমির মালিকানা ও দলিলপত্র যাচাই করে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের বসতবাড়ি ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ছয়মুদ্দিন।

আরও পড়ুন: দুর্গাপুরে সাংবাদিক হত্যার ২৪ ঘণ্টা পর স্ত্রীর মামলা, আসামি ৮ জনই অজ্ঞাত

অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ক্যামেরার সামনে বক্তব্য দিতে অস্বীকৃতি জানান।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে মামলার জটে ৭ কোটি টাকার বাইপাস সড়কের কাজ বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ সানি স্টাফ রিপোর্টার

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৫৩ পি.এম


বাকেরগঞ্জে মামলার জটে ৭ কোটি টাকার বাইপাস সড়কের কাজ বন্ধ, চরম দুর্ভোগে এলাকাবাসী

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা পৌরসভার ৮ নং ওয়ার্ডের আকনবাড়ি হতে কালীগঞ্জ পর্যন্ত বাইপাস মহাসড়কের প্রায় ৭ কোটি টাকার নির্মাণ কাজ বন্ধ হয়ে আছে। স্থানীয় এক ব্যক্তির স্বেচ্ছাচারিতা ও আদালতে মামলা দায়েরের কারণে গুরুত্বপূর্ণ এই সড়কের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আকনবাড়ি থেকে কালীগঞ্জ পর্যন্ত বাইপাস মহাসড়কটি নির্মাণের জন্য সরকার প্রায় ৭ কোটি টাকা বরাদ্দ দেয়। কাজ শুরু হলেও স্থানীয় সবুজ মাস্টার নামে এক ব্যক্তি এসএ কাগজ জমা দিয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ রাখতে বাধ্য হয়।
এ বিষয়ে ঠিকাদারের ম্যানেজার জানান, আদালতে মামলা থাকায় আমরা কাজ আপাতত বন্ধ রেখেছি। অতি শীঘ্রই কোর্ট থেকে অনুমতি পেলে পুনরায় কাজ শুরু করবো।
এদিকে সড়কের কাজ বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। এলাকাবাসী অভিযোগ করে বলেন, এই রাস্তাটি বন্ধ থাকায় কালীগঞ্জ থেকে মালামাল মাথায় করে বস্তা বহন করে বাড়িতে নিতে হচ্ছে। কোনো গাড়ি চলাচল করতে পারছে না।
এলাকাবাসী দ্রুত এই সমস্যা সমাধানে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান, ফুটপাত দখলের বিরুদ্ধে প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী প্রতিনিধি

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৫৬ পি.এম


কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান, ফুটপাত দখলের বিরুদ্ধে প্রশাসন

পিরোজপুরের কাউখালীতে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে অংশীজনদের অংশগ্রহণে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক সমন্বিত অভিযান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত সাপ্তাহিক কর্মসূচির অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে উপজেলার ডাকবাংলো সড়ক, দক্ষিণ বাজার ও সদর রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সড়কের দুই পাশে দোকানদারদের অবৈধভাবে ফুটপাত দখল করে রাখা মালামাল দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেক দোকানদারকে নিজ নিজ প্রতিষ্ঠানের সামনের ময়লা-আবর্জনা নিজ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান করে প্রশাসন।
অভিযানের নেতৃত্ব দেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আক্তার।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার বলেন, ডেঙ্গু ও মশার কামড়জনিত অন্যান্য রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। উপজেলা প্রশাসন প্রতি শনিবার ধারাবাহিকভাবে এ পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে আসছে। তবে কেবল প্রশাসনের চেষ্টার মাধ্যমে পুরো উপজেলাকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়, এজন্য ব্যবসায়ী ও সাধারণ জনগণকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে। ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা ও যত্রতত্র ময়লা ফেলা সম্পূর্ণ অনুচিত। আমরা সতর্ক করেছি এবং দোকানদারদের নিজ নিজ এলাকা পরিষ্কার রাখার নির্দেশনা দিয়েছি। নিয়ম না মানলে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযানে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন কাউখালী সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজম আলী, দক্ষিণ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সোয়াইব সিদ্দিকী, প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাংবাদিক ফোরামের সভাপতি হাফেজ মাসুম বিল্লাহ, ব্যবসায়ী নেতা শওকত হোসেন, এনায়েত হোসেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার সর্বস্তরের মানুষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

মো : সুমন হাসান বাপ্পি ,স্টাপ রিপোর্টার

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:০৩ পি.এম


দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান

সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা, মৌলিক পরিষেবায় অভিগম্যতা বৃদ্ধি এবং বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বার্ষিক দলিত নারী সম্মেলনী-২০২৬। সম্মেলনে দলিত নারী ও কিশোরীদের সামাজিক, অর্থনৈতিক ও নাগরিক অধিকার নিশ্চিতের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য মৌলিক সেবায় সমান সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্মেলনে বক্তারা বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজ এবং সংশ্লিষ্ট সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে দলিত নারী ও কিশোরীদের প্রতি বৈষম্য ও বঞ্চনা দূর করতে সচেতনতা বৃদ্ধি এবং তাদের ক্ষমতায়নের উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মাহবুবা হাবিবা, সভাপতি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি। সম্মেলনে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মেহেদা হাফিজুল। এছাড়া নাগরিক উদ্যোগসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তি ও দলিত নারী নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সম্মেলনে দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মৌলিক সেবায় সমতা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটকীয় ফাইনালে আর্জেন্টিনাকে টাইব্রেকারে হারাল প্যারাগুয়ে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৪৫ পি.এম


নাটকীয় ফাইনালে আর্জেন্টিনাকে টাইব্রেকারে হারাল প্যারাগুয়ে

ঘরের মাঠে ৪০ বছরের খরা কাটানোর সুযোগ ছিল সামনে। কিন্তু দক্ষিণ আমেরিকান গেমসের ফাইনালে টাইব্রেকারের রোমাঞ্চে আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৯ দলের ভাগ্য সঙ্গ দিল না। নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে হেরে রুপা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে দিয়েগো প্লাসেন্তের শিষ্যদের। অন্যদিকে, প্যারাগুয়ে ঐতিহাসিক স্বর্ণপদক নিশ্চিত করেছে আলবিসেলেস্তেদের হারিয়ে।

রোসারিওর মার্সেলো বিয়েলসা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে প্রাধান্য বজায় রাখার চেষ্টা করে আর্জেন্টিনা। তবে পুরো ৯০ মিনিট প্যারাগুয়ের জমাট রক্ষণ ভাঙতে তারা ব্যর্থ হয়। উল্টো প্যারাগুয়ে কিছু সুযোগ তৈরি করলেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। ফলে অচলবস্থা না ভাঙায় খেলা সরাসরি টাইব্রেকারে গড়ায়।

পেনাল্টি শুটআউটে নিজেদের স্নায়ু ধরে রেখে পাঁচটি শটের পাঁচটিতেই গোল আদায় করে প্যারাগুয়ে। বিপরীতে, আর্জেন্টিনার এক ফুটবলার শট মিস করলে ৫-৪ ব্যবধানের জয় নিয়ে উৎসবে মেতে ওঠে প্যারাগুয়ে।

পুরো টুর্নামেন্টেই প্যারাগুয়ের কাছে আর্জেন্টিনাকে রীতিমতো নাকাল হতে হয়েছে। এর আগে গ্রুপ পর্বের উদ্বোধনী ম্যাচেও প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হেরেছিল আলবিসেলেস্তেরা। পরবর্তীতে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে এবং ভেনেজুয়েলার সঙ্গে ১-১ ড্র করে তারা শেষ চারে পৌঁছায়। সেমিফাইনালে পেরুকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কাটলেও শেষ রক্ষা হলো না।

উল্লেখ্য, দক্ষিণ আমেরিকান গেমসের ফুটবলে আর্জেন্টিনা সর্বশেষ সোনার পদক জিতেছিল ১৯৮৬ সালে। ঘরের মাঠে এবার চার দশকের সেই অপেক্ষা অবসানের দারুণ সুযোগ থাকলেও শেষ পর্যন্ত টাইব্রেকারের চরম হতাশাতেই পথচলা থামল প্লাসেন্তের দলের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%