ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

লোহিত সাগর সুরক্ষায় সৌদি জোটের নতুন উদ্যোগ, কতটা কার্যকর হবে?


লোহিত সাগর সুরক্ষায় সৌদি জোটের নতুন উদ্যোগ, কতটা কার্যকর হবে?

সৌদি আরব এবং ১৩টি দেশ বাব এল-মান্দেব প্রণালি, লোহিত সাগর ও এডেন উপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে একটি বহুজাতিক সামুদ্রিক সামরিক জোট গঠন করার ঘোষণা দিয়েছে। সেইসাথে আরও বেশ কিছু দেশ এই জোটে যোগ দিতে পারে বলে জানা যাচ্ছে।

প্রথম পর্যায়ে বাহরাইন, বাংলাদেশ, কমোরোস, জিবুতি, মিসর, জর্ডান, কুয়েত, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সোমালিয়া, সুদান, তুরস্ক ও ইয়েমেন এই জোটে যোগ দিয়েছে।

গত বৃহস্পতিবার, ১৩ আগস্ট সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মোট ১৫টি দেশ একটি যৌথ ঘোষণায় সই করেছে। এর মধ্যে ১৩টি দেশ ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দেওয়ার প্রক্রিয়া শেষ করেছে।

আরও পড়ুন: হরমুজে ৩ জাহাজে আগুন, ইরান দাবি করেছে ২ মার্কিন ড্রোন জব্দ

এর আগে, ৩০ জুলাই সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স গঠনের ঘোষণা দিয়েছিল। এর লক্ষ্য হলো, সদস্য দেশগুলোর মধ্যে যৌথ সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করা।

সৌদি মন্ত্রণালয় জানিয়েছে, এটি একটি উন্মুক্ত আন্তর্জাতিক জোট। একই লক্ষ্য ও নীতিতে বিশ্বাসী যেকোনো দেশ এতে যোগ দিতে পারবে। নতুন সদস্য হওয়ার আবেদনও গ্রহণ করা হচ্ছে।

গত ১৩ আগস্ট, সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, জোটের তৃতীয় বৈঠক জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে। এরপর জোটটি বাস্তবে কার্যক্রম শুরু করার পর্যায়ে প্রবেশ করেছে।

জোটের সদস্য দেশগুলো নিজেদের মধ্যে তথ্য ও গোয়েন্দা তথ্য বিনিময় করবে, সামরিক পরিকল্পনা তৈরি করবে এবং যৌথ নৌ মহড়া ও প্রশিক্ষণ পরিচালনা করবে। এ ছাড়াও, সামরিক সক্ষমতা বাড়ানো এবং যৌথ নৌ অভিযান পরিচালনার বিষয়েও কাজ করবে।

আরও পড়ুন: মাদক নিয়ন্ত্রণে সবাইকে একযোগে কাজ করতে হবে: বিদ্যুৎমন্ত্রী

জোটের কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল-শেহরিকে। তিনি যৌথ নৌ প্রতিরক্ষা কার্যক্রম পরিচালনা, সদস্য দেশগুলোর সঙ্গে সমন্বয় এবং জোটের সনদ অনুযায়ী বিভিন্ন অভিযান তদারক করবেন।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন তীব্র, ঠিক সেই সময় এই জোট গঠনের ঘোষণা এসেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের যুদ্ধ উপসাগরীয় অঞ্চলের জ্বালানি ও বেসামরিক অবকাঠামোর ওপর ব্যাপক প্রভাব ফেলছে।

একই সময়ে হরমুজ প্রণালিকে ঘিরেও উত্তেজনা বেড়েছে। গুরুত্বপূর্ণ এই নৌপথ কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতিতে একটি বড় চাপ তৈরি হয়েছে। আগে বিশ্বব্যাপী ২০ শতাংশ তেল ও প্রাকৃতিক গ্যাস এই পথ দিয়ে পরিবহন করা হতো।

অন্যদিকে, বাব এল-মান্দেব, লোহিত সাগর ও এডেন উপসাগর দিয়ে চলাচলকারী সৌদি পতাকাবাহী জাহাজগুলোও ইরান-সমর্থিত ইয়েমেনের হুতিদের হামলার শিকার হচ্ছে।

আরও পড়ুন: জেডি ভ্যান্সের ট্রাম্পের থেকে দূরত্ব বাড়ানোর আভাস

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইয়েমেনবিষয়ক জ্যেষ্ঠ বিশ্লেষক আহমেদ নাগি বলেন, নতুন এই সামুদ্রিক জোট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তবে বাস্তবে এটি কতটা কার্যকর হয়, তার ওপরই এর গুরুত্ব নির্ভর করবে।

তার মতে, এর আগে এডেন উপসাগরে জলদস্যুতা মোকাবিলায় বেশ কয়েকটি সামুদ্রিক নিরাপত্তা উদ্যোগ নেওয়া হয়েছিল। কিছু উদ্যোগ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হলেও বাস্তবে কাঙ্ক্ষিত ফল আনতে পারেনি।

নতুন জোটের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য হবে। রাজনৈতিক অঙ্গীকারকে বাস্তব পদক্ষেপে রূপ দিতে পারলে এবং সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে পারলে জোটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আহমেদ নাগির মতে, এই জোটের মাধ্যমে সৌদি আরব শুধু হুতিদের নিরস্ত করতে চাচ্ছে না। একই সাথে লোহিত সাগরে হুতিদের জাহাজে হামলার বিষয়টিকে শুধুমাত্র সৌদি আরবের সমস্যা হিসেবে নয়, বরং একটি আন্তর্জাতিক সমস্যা হিসেবে তুলে ধরতে চাচ্ছে।

আরও পড়ুন: ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও ঐক্যবদ্ধ কাজের আহ্বান রিজভীর

ইরান-সমর্থিত হুতিরা ২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে। এরপর থেকে তারা বন্দরনগরী এডেনে অবস্থানরত সৌদি-সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে লড়াই করছে।

গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্রের হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর এই উত্তেজনা আরও বেড়েছে। এরপর ইরান-সমর্থিত হুতিরা লোহিত সাগরে সৌদি পতাকাবাহী জাহাজ ও তেল স্থাপনায় হামলা চালিয়েছে।

এই সংঘাতের ফলে বাব আল-মানদাব পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করা এই প্রণালি আন্তর্জাতিক বাণিজ্য ও পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নাগি বলেন, সৌদি আরবের দৃষ্টিতে এসব হামলার দায় শুধুমাত্র রিয়াদের ওপর থাকা উচিত নয়। হুতিদের মোকাবিলা এবং লোহিত সাগরে নৌ চলাচল স্বাভাবিক রাখতে বৃহত্তর আন্তর্জাতিক উদ্যোগ প্রয়োজন।

আরও পড়ুন: ইউরোপজুড়ে একাধিক ফ্লাইটে আবার বোমা হামলার হুমকি

তিনি আরও বলেন, আপাতত জোটটি মূলত প্রতিরক্ষামূলক জোট। হুতিদের বিরুদ্ধে সরাসরি আক্রমণ চালানোর কোনো পরিকল্পনার কথা এখনো জানা যায়নি। তবে হামলা অব্যাহত থাকলে সৌদি আরব নীরব থাকবে, এমনটি নিশ্চিত নয়।

যদি পরিস্থিতি আরও খারাপ হয়, তাহলে রিয়াদ সরাসরি পাল্টা ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে। সেক্ষেত্রে, এই জোট সৌদি আরবকে বৃহত্তর আন্তর্জাতিক সমর্থন নিয়ে পদক্ষেপ নেওয়ার একটি কাঠামো দিতে পারে। শেষ পর্যন্ত এই জোটের লক্ষ্য হলো, হুতিদের হামলার খরচ বাড়ানো এবং তাদের হামলা ঠেকাতে আরও শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলা।

সৌদি আরব মূলত যে বার্তা দিতে চাইছে তা হলো, হুতিদের হামলা শুধু সৌদি স্বার্থের ওপর আঘাত নয়। এসব হামলা আন্তর্জাতিক নৌ চলাচল ও বৈশ্বিক বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করছে। তাই এটি পুরো আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের বিষয়।

আরও পড়ুন: মিসিসিপি ও আলাস্কায় কেন ঝুলে আছে নির্বাচনের ফলাফল?

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নন্দীগ্রামে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


নন্দীগ্রামে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

বগুড়ার নন্দীগ্রামে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপি কর্তৃক।

শনিবার (১৫ আগস্ট) বাদ আছর নন্দীগ্রাম উপজেলা বিএনপির কার্যালয়ে উক্ত দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে একটি বিশেষ মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম ও ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কে.এম শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ও এনামুল হক বাচ্চু।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক কোরবান আলী, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক নুরনবীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যনগরে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে আলী হোসেনের সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ আব্দুল মোছাব্বির মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৫ পি.এম


মধ্যনগরে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে আলী হোসেনের সংবাদ সম্মেলন

সুনামগঞ্জের মধ্যনগরে লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ সম্পর্কে প্রকাশিত সংবাদের প্রতিবাদে আলী হোসেন সংবাদ সম্মেলন করেছেন। তিনি লায়েছ ভূঁইয়া কল্যাণ ট্রাস্টের সেক্রেটারি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মধ্যনগর উপজেলা শাখার সেক্রেটারি। প্রকাশিত সংবাদে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে প্রতিষ্ঠানটির অধ্যক্ষের বক্তব্য বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেছেন।

শনিবার (১৫ আগস্ট) মধ্যনগর উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলী হোসেন জানান, গত ৬ আগস্ট দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকাতে লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং তার সম্পর্কে প্রকাশিত সংবাদটি ‘মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেন। তিনি আরও বলেন, লায়েছ ভূঁইয়া কল্যাণ ট্রাস্টের জনকল্যাণমূলক ও শিক্ষামূলক কার্যক্রমে ঈর্ষান্বিত হয়ে একটি মহল রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তাকে ও প্রতিষ্ঠানকে হেয় করার উদ্দেশ্যে এই সংবাদটি প্রকাশ করেছে।

আলী হোসেন বলেন, প্রকাশিত প্রতিবেদনে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. শাহীন উদ্দিনের বক্তব্যও বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। তার দাবি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অধ্যক্ষের কথোপকথন বা কল রেকর্ডের বক্তব্য পরিবর্তন করে প্রকাশ করা হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে প্রতিবেদনে সংশ্লিষ্ট সাংবাদিকের বক্তব্য পাওয়া যায়নি।

তিনি আরও জানান, সংবাদটি প্রকাশের আগে তার বা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অভিযোগ যথাযথভাবে যাচাই করা হয়নি এবং সংবাদ প্রকাশের পূর্বে তার বক্তব্য নেওয়া হয়নি। এর ফলে তিনি দাবি করেন, প্রতিষ্ঠানের সুনাম এবং প্রতিষ্ঠাকালীন শিক্ষক হিসেবে তার সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।

“সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ জাতির দর্পণ। কোনো অভিযোগ থাকলে সংশ্লিষ্ট সবার বক্তব্য নিয়ে তথ্য-প্রমাণ যাচাই করে সংবাদ প্রকাশ করা উচিত।” এ সময় তিনি বলেন, সংবাদ প্রকাশের আগে গুরুত্বপূর্ণ তথ্য যাচাই না করায় উদ্বেগ প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে অধ্যক্ষ মো. শাহীন উদ্দিন বলেন, লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রতিবছর ভালো ফলাফল করে এবং এটি শিক্ষার এক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করেছে। তিনি জানান, প্রতিষ্ঠানের ট্রাস্টের সঙ্গে সমন্বয় করে তিনি প্রতিষ্ঠানটির উন্নয়নে কাজ করছেন।

অধ্যক্ষ আরও দাবি করেন, সংবাদ প্রকাশের আগে সাংবাদিক আতাউর বাশার তাকে ফোন করেছিলেন, কিন্তু তিনি অসুস্থ থাকায় অফিসে আসতে বলেছিলেন। এতে তিনি অভিযোগ করেন, সাংবাদিক অফিসে না এসে তার বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছেন এবং এই ধরনের সংবাদ প্রকাশের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানান অধ্যক্ষ।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠার সময় থেকেই আলী হোসেনের লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। তার অবদানের কারণে একটি মহল রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তাকে ও প্রতিষ্ঠানকে হেয় করার চেষ্টা করছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলী হোসেন জানান, “মিথ্যা ও বানোয়াট সংবাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।” তিনি প্রশাসনের কাছে প্রকাশিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করার আহ্বান জানান এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়ার দাবি করেন। তিনি আরও বলেন, অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে অপপ্রচারকারীদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবু তাহের বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল ও আদর্শিক রাজনৈতিক দল। দলের উপজেলা সেক্রেটারি আলী হোসেনকে জড়িয়ে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করা হলে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের বাংলা প্রভাষক সাইদুল ইসলাম, ইসলামের ইতিহাসের প্রভাষক আলামিন, অফিস সহকারী সুমন, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল মুসাব্বির, সাংগঠনিক সম্পাদক সম্রাট আলম, দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু হানিফা, মধ্যনগর সদর ইউনিয়ন সভাপতি কবির শাহ, চামরদানী ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু তাহেরসহ প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আক্রমণকারীদের হাত থেকে মসজিদ রক্ষাকারী যুবককে সম্মানিত করল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৪২ পি.এম


আক্রমণকারীদের হাত থেকে মসজিদ রক্ষাকারী যুবককে সম্মানিত করল সৌদি

এই গল্পটি শুধু সাহসিকতার নয়, এটি অসম্ভবকে জয় করার এবং বিশ্বাসের একটি জাদুকরী উপাখ্যান। এক পায়ে ভর দিয়ে, হাতে ক্রাঞ্চ আর লাঠি নিয়ে যিনি রুখে দাঁড়িয়েছিলেন দুর্বৃত্তদের দলের বিরুদ্ধে, সেই বীরের নাম শেখ রহিমুল্লাহ। নেপালের রৌহতহাট জেলার রামপুরের এই ৩২ বছর বয়সী মানুষটি হয়তো কল্পনাও করতে পারেননি যে, তাঁর জীবনের এই মুহূর্তটি একদিন তাকে নিয়ে যাবে সোজা পবিত্র মক্কায়।

মাসকয়েক আগে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ করে ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, এক প্রতিবন্ধী মুসলিম যুবক জীবনকে ঝুঁকিতে ফেলে মসজিদটি রক্ষার চেষ্টা করছেন। এক পা নেই তো কি হয়েছে, তবে তাঁর মনোবল তো পাহাড়সম! এই ভিডিওটি মুহূর্তেই গোটা মুসলিম বিশ্বে ভাইরাল হয়ে যায়। সৌদি আরবের সাধারণ কর্মী ও অ্যাক্টিভিস্টদের হৃদয়ে গভীর রেখাপাত করে ওই দৃশ্য। তারা সিদ্ধান্ত নেন, এই বীরকে খুঁজে বের করতেই হবে। ডিজিটাল দুনিয়ায় শুরু হয় বিরল এক সন্ধান।

অবশেষে সেই খোঁজ সফল হয়! গত ৫ আগস্ট, ২০২৬। সৌদি দাতা এবং আয়োজকদের উদ্যোগে অলৌকিক এক স্বপ্ন বাস্তব হয়ে ওঠে। যখন শেখ রহিমুল্লাহ তাঁর বাবা-মাকে সঙ্গে নিয়ে সৌদি আরবের মাটিতে পা রাখেন, তখন সেখানে মক্কা ও মদিনার সাধারণ মানুষ এবং বাসিন্দারা তাঁকে উপচে পড়া ভালোবাসা ও উপহারের ডালি দিয়ে শ্রদ্ধা প্রদর্শন করেন। এসময় কৃতজ্ঞতা ও ওমরাহ পালনের পবিত্র মুহূর্তগুলোর কথা মনে করে আজও এই বীরের চোখে জল আসে।

তবে এখানেই শেষ নয়। কেরালার তরুণ কনটেন্ট ক্রিয়েটর মোহাম্মদ রফির কথায়, সৌদি যুবকদের এই উদ্যোগ কেবল ওমরাহর মধ্যে সীমাবদ্ধ ছিল না। বদর অ্যাসোসিয়েশন স্বেচ্ছায় রহিমুল্লাহর পাশে এসেছে। হারানো একটি পায়ের বদলে খুব শীঘ্রই রহিমুল্লাহকে একটি আধুনিক কৃত্রিম অঙ্গ বা প্রোস্টেটিক লিম্ব দেওয়া হবে। যা তাঁর বাকি জীবনটা পরিবর্তন করে দেবে।

গত ১৪ আগস্ট, বুকভরা কৃতজ্ঞতা নিয়ে রহিমুল্লাহ এবং তাঁর পরিবার নেপালে ফিরে গেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাগরপথে ইউরোপযাত্রায় বাংলাদেশি ২৬%, চলতি বছরে নিহত ১,৬৬৮ অভিবাসী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৪২ পি.এম


সাগরপথে ইউরোপযাত্রায় বাংলাদেশি ২৬%, চলতি বছরে নিহত ১,৬৬৮ অভিবাসী

চলতি বছরের প্রথম ছয় মাসে ইউরোপে পৌঁছানোর চেষ্টায় ভূমধ্যসাগরে অন্তত এক হাজার ৬৬৮ জন অভিবাসী নিহত বা নিখোঁজ হয়েছেন। ২০২৫ সালের একই সময়ের তুলনায় এই সংখ্যা উল্লেখযোগ্য হারে বেশি।

সমুদ্রপাড়ি দেওয়ার ক্ষেত্রে শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ, ইরিত্রিয়া, সুদান, পাকিস্তান এবং মিসরের অভিবাসীরা।

ঝুঁকিপূর্ণ নৌযাত্রা এবং সমুদ্রে উদ্ধার তৎপরতায় বাধা এই বিবেচনায় নেওয়া হচ্ছে যে, এই সংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। চলতি বছরের শুরুটা বিশেষভাবে প্রাণঘাতী ছিল।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, ২০২৬ সালের শুরু থেকে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করা অভিবাসীদের মধ্যে ভূমধ্যসাগরে এক হাজার ৬৬৮ জন নিহত বা নিখোঁজ হয়েছেন। ২০২৫ সালের একই সময়ে এই সংখ্যা ছিল এক হাজার ৩৫ জন।

নিহত বা নিখোঁজদের মধ্যে ৮৭২ জন সেন্ট্রাল ভূমধ্যসাগরীয় রুটে বিভিন্ন পথে যাত্রা করার সময় প্রাণ হারিয়েছেন। এসব রুটের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত পথটি হল উত্তর আফ্রিকার দেশগুলো, বিশেষ করে লিবিয়া থেকে লাম্পেদুসা দ্বীপ হয়ে ইতালির সঙ্গে যুক্ত।

ইউরোপে যাওয়ার জন্য অভিবাসীদের জন্য প্রধান ট্রানজিট ও যাত্রার দেশ হিসেবে এখনও প্রথম অবস্থানে রয়েছে লিবিয়া।

৯ আগস্ট প্রকাশিত এনজিও অ্যালার্ম ফোনের অর্ধবার্ষিক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

এনজিও এসওএস মেদিতারানের ২০২৫ সালের একটি প্রতিবেদন অনুযায়ী, সেন্ট্রাল ভূমধ্যসাগরীয় রুটে যাত্রা করা অভিবাসীদের মধ্যে শীর্ষে আছে দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ থেকে আসা অভিবাসীরা। এটি মোট অভিবাসীর ২৬ শতাংশ। এর পর রয়েছে ইরিত্রিয়ার ১৬ শতাংশ, সুদানের ১৩ শতাংশ, পাকিস্তানের ১২ শতাংশ এবং মিসরের ৯ শতাংশ নাগরিক।

২০১৬ সাল থেকে নাইজেরিয়া, আইভরি কোস্ট, গিনি এবং মালি থেকেও এই পথে আসা অভিবাসীদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে লিবিয়া ও টিউনিশিয়া থেকে যাত্রা করে ২৬ হাজার ৬০০ জনের বেশি মানুষ ইউরোপে পৌঁছেছেন। আগের বছরগুলোর তুলনায় এই সংখ্যা কমেছে। তবে এর সঙ্গে নিহত বা নিখোঁজের সংখ্যা বেড়ে গেছে।

এপ্রিলের শুরুতে সমুদ্রপথে অভিবাসন বিষয়ে বিশেষজ্ঞ আরনো বানস ইনফোমাইগ্রেন্টসকে বলেছিলেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বহির্সীমান্তে অভিবাসীদের যাত্রা ঠেকানো হচ্ছে ক্রমবর্ধমানভাবে।একই সময়ে আমরা দেখছি, সমুদ্রপথে যাত্রা আরও বিপজ্জনক হয়ে উঠেছে। ইউরোপের উপকূলে পৌঁছাতে পারছে কম মানুষ। কিন্তু মারা যাচ্ছে বেশি। ইনফোমাইগ্রেন্টস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%