প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের একজন নির্বাহীকে গুলি করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে ওই ব্যক্তির শ্বশুর ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ৭৭ বছর বয়সী এই দম্পতির বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার (ফার্স্ট ডিগ্রি) হত্যাসহ একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে।
নিহত ৪০ বছর বয়সী জোনাথন ম্যাককিনসি নিউইয়র্ক টাইমসের গেমস প্লেয়ার এক্সপেরিয়েন্স বিভাগের প্রকৌশল শাখার পরিচালক ছিলেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শনিবার স্থানীয় সময় বিকেলে সানফ্রান্সিসকো থেকে প্রায় ৫৬ কিলোমিটার পূর্বে ডাবলিন স্পোর্টস গ্রাউন্ডের বাইরে একটি গাড়ি পার্কিং এলাকায় একাধিক গুলিবিদ্ধ অবস্থায় তাকে পাওয়া যায়। ঘটনাস্থলে তাকে মৃত ঘোষণা করা হয়।
এদিকে, স্থানীয় সংবাদমাধ্যম কেজিও-টিভিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা পরপর বেশ কয়েকটি গুলির শব্দ শুনেছেন। এরপর তারা জোনাথনকে মাটিতে পড়ে থাকতে দেখেন। আসাদ রাজাওয়ি নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমি দেখলাম, লোকটি মাটিতে পড়ে গেল। তার মাথা ও বুক রক্তাক্ত ছিল।’
আসাদের মেয়ে জানান, গুলি চালানোর পর তারা ওই দম্পতিকে স্বাভাবিকভাবে একসঙ্গে হেঁটে চলে যেতে দেখেছেন।
ঘটনার কিছু মিনিট পর ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়া এক পুলিশ কর্মকর্তা ওই দম্পতিকে গ্রেপ্তার করেন। পুলিশ জানায়, ঘটনাস্থলে জোনাথনকে মৃত ঘোষণা করা হয়। তবে তাকে হত্যার কারণ বা সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।
পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার (ফার্স্ট ডিগ্রি) হত্যা, অপরাধমূলক ষড়যন্ত্র, চরম অবহেলার সঙ্গে আগ্নেয়াস্ত্র থেকে গুলি ছোড়া এবং শিশুকে বিপদের মধ্যে ফেলার অভিযোগ আনা হয়েছে।
আগামীকাল বুধবার আদালতে তাদের আনুষ্ঠানিকভাবে হাজির করার কথা রয়েছে। তবে ম্যাককিনসিকে হত্যার পেছনে কী কারণ ছিল, তা এখনো জানানো হয়নি পুলিশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন