প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইনজুরির কারণে ২০২৬ বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন জার্মানির তারকা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন। আসন্ন ক্লাব মৌসুমে বার্সেলোনাতেও কোচ হানসি ফ্লিকের পরিকল্পনায় এই তারকা গোলরক্ষক নেই।
তাহলে বাধ্য হয়ে চলতি গ্রীষ্মের দলবদলে বার্সা ছাড়াতে চেয়েছেন তিনি। এতে আগ্রহ দেখিয়েছে ডাচ ক্লাব আয়াক্স। দুই ক্লাবের কথাবার্তায় অনেক দূরও এগিয়েছে। তবে শেষ মুহূর্তে বেতন বণ্টন এবং ট্যাক্স সংক্রান্ত জটিলতা নিয়ে বার্সেলোনা এবং ডাচ ক্লাবটির মধ্যে নতুন করে বিরোধ সৃষ্টি হয়েছে।
ক্রীড়া সাংবাদিক রজার টোরেলোর তথ্য অনুযায়ী, গত সপ্তাহে বার্সা-আয়াক্সের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা ছিল, কিন্তু শেষ মুহূর্তে বেতন ভাগাভাগি এবং কর নিয়ে জটিলতার কারণে চুক্তিটি থমকে গেছে।
ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার (উয়েফা) ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে বিধি-নিষেধের কারণে বার্সা নিজেদের শর্তে অনড় রয়েছে। অন্যদিকে আয়াক্সও বাড়তি আর্থিক চাপ নিতে সম্মত নয়। ইউরোপীয় প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, টের স্টেগেনকে যদি আয়াক্সের হয়ে উয়েফা কনফারেন্স লীগে কোয়ালিফায়ার রাউন্ডে খেলাতে হয়, তবে ৩১ জুলাইয়ের মধ্যে তার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।
যদি আগামী কয়েক দিনের মধ্যে বার্সেলোনা এবং আয়াক্স বেতনের নতুন শর্তে একমত হতে না পারে, তবে জার্মান এই গোলরক্ষককে আপাতত বার্সেলোনাতেই ব্যাক-আপ হিসেবে থাকতে হতে পারে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন