প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাকিস্তানের ঐতিহ্যবাহী রাইউইন্ড ইজতেমা ২০২৬ আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) থেকে শুরু হচ্ছে। এই ইজতেমা দুটি পর্বে অনুষ্ঠিত হবে, যার প্রথম পর্ব ৮ নভেম্বর পর্যন্ত চলবে। দ্বিতীয় পর্ব ১২ নভেম্বর শুরু হয়ে ১৫ নভেম্বর শেষ হবে।
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাইউইন্ড মারকাজে আয়োজিত এই ইজতেমায় দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা অংশ নেবেন, পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা তাবলিগের সাথিরাও এতে যোগ দেবেন।
বৃহস্পতিবার আসরের নামাজের পর প্রথম পর্বের কার্যক্রম শুরু হবে, যেখানে পাকিস্তানের মাওলানা আহমেদ বাটলা বয়ান করবেন। পরে মাগরিবের নামাজের পর ভারতের মাওলানা আহমেদ লাট সাহেব বয়ান দেবেন।
প্রথম পর্বের দ্বিতীয় দিন শুক্রবার ফজরের নামাজের পর বাংলাদেশের মাওলানা ওমর ফারুক বয়ান করবেন। তালিমের হালকায় মাওলানা জিয়াউল হক থাকবেন। জুমার নামাজের পর ভারতের মাওলানা ইসমাইল বয়ান করবেন এবং আসরের পর বাংলাদেশের মাওলানা রবিউল হক বয়ান দেবেন। মাগরিবের পর মাওলানা আব্দুর রহমান বয়ান করবেন।
শুক্রবার বিদেশি খিমায় বিভিন্ন ভাষাভাষী মুসল্লিদের জন্য বিশেষ বয়ানের আয়োজন থাকবে। আরবি, ইংরেজি, মালয়েশীয়, ইন্দোনেশীয়, ফিলিপিনো, থাই, বাংলা, ফরাসি, উর্দু, তুর্কি, পর্তুগিজ, কিরগিজ ও চীনা ভাষাভাষীদের জন্য পৃথক বয়ানের ব্যবস্থা করা হয়েছে। ছাত্র, মাদ্রাসার শিক্ষার্থী ও বিদেশি তোলাবাদের জন্যও বিশেষ আয়োজন রাখা হয়েছে।
শনিবার ফজরের নামাজের পর মাওলানা ওবায়দুল্লাহ খুরশেদ বয়ান করবেন। জোহরের পর ভাই ফারুক সাহেব বক্তব্য দেবেন। আসরের পর মাওলানা জুহারুল হাসান বয়ান করবেন এবং মাগরিবের পর ভারতের মাওলানা আহমেদ লাট সাহেব আবারো বয়ান দেবেন।
এই দিন ওলামা, শিক্ষক, বধির, খওয়াস ও বিভিন্ন ভাষাভাষী বিদেশি মুসল্লিদের জন্য বিশেষ মজমা ও পৃথক বয়ানের আয়োজন থাকবে। আরবি, ইংরেজি, বাংলা, ফরাসি, তুর্কি, কিরগিজ, মালয়েশীয়, থাই, ফিলিপিনো ও পর্তুগিজ ভাষাভাষীদের জন্য নির্ধারিত বক্তারা বয়ান করবেন। বিদেশি শিক্ষার্থীদের জন্যও থাকবে পৃথক আয়োজন।
রোববার সকালে হেদায়েতের বয়ান দেবেন মাওলানা জিয়াউল হক সাহেব। এরপর মাওলানা জুহারুল হাসানের দোয়ার মাধ্যমে প্রথম পর্বের কার্যক্রম শেষ হবে। এদিন অনুষ্ঠিত হবে প্রথম পর্বের আখেরি মোনাজাত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন