প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরেছেন জীবনকে সঠিকভাবে পরিচালনা ও শৃঙ্খলার মধ্যে গড়ে তোলার ক্ষেত্রে। তিনি উল্লেখ করেন, "নেতৃত্ব তৈরি, দক্ষতা বৃদ্ধি এবং আগামী দিনের সুস্থ-সবল ও সুশৃঙ্খল মানুষ হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে স্কাউটের কোনো বিকল্প নেই।"
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত তৃতীয় আঞ্চলিক কাব ক্যাম্পুরির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু আরও বলেন, ‘জীবনকে যদি আমরা সঠিকভাবে ও শৃঙ্খলার মধ্যে গড়ে তুলতে চাই, তবে স্কাউটিং অত্যন্ত জরুরি। একজন প্রকৃত মানুষ হয়ে উঠতে গেলে যে বিষয়টি সবচেয়ে বেশি প্রয়োজন, তা হলো শৃঙ্খলা ও দেশপ্রেম। দেশপ্রেম ছাড়া কোনো কিছুই অর্জন করা সম্ভব নয়।’
অনুষ্ঠানে রাষ্ট্রপতির একান্ত সচিব আব্দুল আউয়াল রাষ্ট্রপতির পাঠানো লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন বলেন, দিনাজপুর অঞ্চলের আট জেলার কাব স্কাউট শিশুরা শিক্ষামূলক ও রোমাঞ্চকর কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধের বন্ধনে আবদ্ধ হওয়ার পাশাপাশি নেতৃত্বের গুণাবলি অর্জন করবে। তিনি আরও বলেন, এই শিক্ষা ও অভিজ্ঞতা শিশুদের দেশপ্রেমিক, মানবিক ও উন্নত চরিত্রের নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং অসাম্প্রদায়িক ও সম্প্রীতিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই কাব ক্যাম্পুরিতে রংপুর বিভাগের আটটি জেলার ১৩০টি ইউনিট অংশগ্রহণ করছে। অনুষ্ঠানে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমানসহ আট জেলার জেলা প্রশাসক, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্কাউটের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন