প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যার মধ্যে গোপালগঞ্জ শহরও রয়েছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আগুন জ্বালিয়ে ও মশাল মিছিল করে মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে।
সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের সামনে একটি ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয়।
এরপর রাত ৯টার দিকে সরকারি মহিলা কলেজ, জেলা শিল্পকলা একাডেমি এবং কিছুক্ষণ পর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
অন্যদিকে, রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ শহরের মান্দারতলা ও চেচানিয়াকান্দি এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা আগুন জ্বালিয়ে ও মশাল মিছিল করে অবরোধের চেষ্টা করে। পরে তারা সেই ঘটনার ভিডিও ধারণ করে নিজেদের ফেসবুক আইডিতে ছড়িয়ে দেয়।
এছাড়া কোটালীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের পাশে এবং মুকসুদপুর উপজেলার কলেজ মোড়সহ দুটি স্থানে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানিয়েছেন, বিস্ফোরণের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। দুষ্কৃতিকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন