প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টাঙ্গাইলের মধুপুর উপজেলার আকাশী গ্রামের গর্বিত সন্তান মো. আনোয়ার হোসেনের প্রতিষ্ঠিত ‘আকাশী এগ্রো ফার্ম’ অর্জন করেছে জাতীয় স্বীকৃতি। আত্মকর্মসংস্থান সৃষ্টি ও প্রাণিসম্পদ উন্নয়নে নারীর অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ রৌপ্য পদক অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬ গ্রহণ করেন আনোয়ার হোসেনের সহধর্মিণী নাজনীন আক্তার।
‘আকাশী এগ্রো ফার্ম’-এর মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং এ খাতে নারীর অংশগ্রহণ ও অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়।
মধুপুরের প্রত্যন্ত আকাশী গ্রামের একজন উদ্যোক্তার এমন জাতীয় পর্যায়ের অর্জনে স্থানীয় মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। এ অর্জন শুধু আনোয়ার হোসেন ও তাঁর পরিবারের নয়, বরং মধুপুর উপজেলার জন্যও গৌরবের।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের স্বীকৃতি দেশের প্রাণিসম্পদ খাতে নতুন উদ্যোক্তা তৈরি, নারীর ক্ষমতায়ন এবং আত্মকর্মসংস্থান সৃষ্টিতে অন্যদের অনুপ্রাণিত করবে।
জাতীয় পর্যায়ে এ সম্মাননা অর্জন করায় মো. আনোয়ার হোসেন ও তাঁর সহধর্মিণী নাজনীন আক্তারকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় শুভাকাঙ্ক্ষীরা। তারা আশা প্রকাশ করেন, ‘আকাশী এগ্রো ফার্ম’ ভবিষ্যতেও প্রাণিসম্পদ উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন