প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এসএসসির নির্বাচনী পরীক্ষায় ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় শিক্ষার্থীর বাবা অভিযুক্ত হয়েছেন। পুলিশ ইউনুস আলী নামের ওই ব্যক্তিকে আটক করেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে যশোরের ঝিকরগাছা উপজেলার সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ে এই মারধরের ঘটনা ঘটে।
অভিযোগের ভিত্তিতে জানা যায়, মঙ্গলবার বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশিত হয়। এক শিক্ষার্থী ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় তার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। বিষয়টি জানার পর ইউনুস আলী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্চয় মাথিয়াস রোজারিওর কক্ষে গিয়ে ওই শিক্ষককে মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
এদিকে, মারধরের ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, প্রধান শিক্ষক সঞ্চয় মাথিয়াস রোজারিও নিজের চেয়ারে বসে আছেন। এ সময় হঠাৎ ইউনুস আলী কক্ষে প্রবেশ করেন এবং কিছু বুঝে ওঠার আগেই প্রধান শিক্ষকের গালে চড় মারেন। পরে অন্যান্য শিক্ষকরা কক্ষে প্রবেশ করে তাঁকে নিবৃত্ত করেন।
একপর্যায়ে ইউনুস আলীর স্ত্রী ও নয়ন নামের এক ব্যক্তি কক্ষে প্রবেশ করেন। তাঁদেরও প্রধান শিক্ষকের ওপর চড়াও হতে দেখা যায়। পরবর্তীতে বিদ্যালয়ের ১১ জন শিক্ষক এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন।
প্রধান শিক্ষক সঞ্চয় মাথিয়াস রোজারিও বলেন, ‘আকস্মিক একজন অভিভাবক এসে আমার গায়ে হাত তোলেন। আমি হতবিহ্বল হয়ে যাই। আমি ভাবতে পারি না, কোনো অভিভাবক এমন আচরণ করবেন। এতে তো শিক্ষার্থী বেপরোয়া হয়ে উঠবে। তার শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন