প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাবনায় তৃতীয় শ্রেণীর শিশু শিক্ষার্থী কলি হত্যার ঘটনায় দ্রুত বিচার সম্পন্ন করার এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী এবং নিহত শিশুর সহপাঠীরা। রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে পাবনা জেলা পরিষদের সামনে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন। মানববন্ধনের পর বিক্ষোভ মিছিলটি আদালত এলাকা ও আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
মানববন্ধন ও বিক্ষোভে অংশগ্রহণকারী এলাকাবাসী এবং হত্যাকাণ্ডের শিকার শিশুর সহপাঠীরা দাবি জানান, দ্রুত হত্যাকাণ্ডের তদন্ত সম্পন্ন করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। পুলিশ সূত্রে জানা গেছে, হত্যার আগে গ্রেফতারকৃতরা মোস্তফার মুদি দোকানের পেছনে ঘরের মধ্যে নিয়ে গিয়ে ওই শিশুকে ধর্ষণ করে এবং পরে হত্যা করে। এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত শিশুর প্রতিবেশী মোস্তফা প্রামাণিক এবং তার ভাড়াটিয়া ইয়াছিনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যার পর ওই শিশু শিক্ষার্থী বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়ে যায়। পরে বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে কুলুনিয়া গ্রামে শিশুটির বাড়ির পাশের একটি ডোবা থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রধান অভিযুক্তের বাড়িতে স্থানীয়রা ভাংচুর চালিয়েছে। নিহত শিশুর পরিবার, সহপাঠী এবং এলাকাবাসী দ্রুত বিচার কার্যক্রম সম্পন্ন করে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন