প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাটোরে ৫ বছরের একটি শিশুর উপর ধর্ষণের ঘটনা ঘটে। গত বুধবার (৩ জুন) রাতে, ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে উত্তেজিত এলাকাবাসী গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।
অভিযুক্তের নাম শরিফুল ইসলাম (৩৫)। তিনি নাটোর সদর থানার ছাতনী ইউনিয়নের মদনহাট গ্রামের আব্বাস আলীর সন্তান। শরিফুল পেশায় একজন ফুচকা ব্যবসায়ী বলে জানা গেছে।
স্থানীয় গ্রামবাসীরা জানান, মঙ্গলবার বিকেলের সময় ৫ বছর বয়সী শিশুটি তার নানির সঙ্গে ঘাস কাটতে যায়। এই সময় শরিফুল ইসলাম শিশুটিকে ডেকে নিয়ে পাশর্^বর্তী প্রাইমারি স্কুলে ধর্ষণ করে। ঘটনার ফলে শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে, বিষয়টি জানাজানি হলে বুধবার সন্ধ্যায় উত্তেজিত গ্রামবাসী শরিফুল ইসলামকে আটক করে গণধোলাই দেয়। সংবাদ পাওয়ার পর পুলিশ শরিফুল ইসলামকে এলাকাবাসীর হাত থেকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ মন্তব্য করে বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে শরিফুল ইসলামকে আটক করে পুলিশি পাহারায় চিকিৎসা প্রদান করা হচ্ছে। এ ঘটনায় শিশুটির মাকে বাদী হয়ে মামলা দায়েরের জন্য থানায় আসতে বলা হয়েছে। মামলা দায়েরের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন