প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চোট থেকে সম্পূর্ণভাবে সেরে উঠতে অস্ত্রোপচারের জন্য রিস জেমসকে যেতে হয়েছে। এই কারণে চেলসি অধিনায়ককে তিন মাস মাঠের বাইরে থাকতে হতে পারে।
প্রিমিয়ার লিগের ক্লাবটি শুক্রবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, জেমসের হাঁটুতে মাইনর অস্ত্রোপচার হয়েছে।
২৬ বছর বয়সী এই ডিফেন্ডার গত সপ্তাহে বোর্নমাউথের বিরুদ্ধে চেলসির ৫-১ গোলের জয়ের আগে অনুশীলনের সময় চোট পান। এরপর তার অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বর্তমানে জেমস চেলসির মেডিকেল স্টাফদের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তবে তার ফেরার নির্দিষ্ট সময়সীমা এখনও জানানো হয়নি।
চেলসির সামনে কঠিন কিছু ম্যাচ রয়েছে। প্রিমিয়ার লিগে তারা প্রথমে এভারটনের মাঠে খেলতে যাবে। এরপর নিজেদের মাঠে টটেনহ্যাম হটস্পার ও ম্যানচেস্টার ইউনাইটেডকে আতিথ্য দেবে। এই দুই ম্যাচের মাঝে কারাবাও কাপে লিভারপুলের বিপক্ষে একটি অ্যাওয়ে ম্যাচও রয়েছে।
গত কয়েক মৌসুমে জেমস একাধিক চোটে ভুগেছেন। এসব চোটের কারণে ২০২২ কাতার বিশ্বকাপের পর ইংল্যান্ডের হয়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক টুর্নামেন্ট মিস করতে হয়েছে তাকে।
তবে গত মৌসুমে তার চোটের সমস্যা অনেকটাই কম ছিল। ফলে তিনি বিশ্বকাপে ইংল্যান্ড দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হন। আসরে ইংল্যান্ড তৃতীয় স্থান লাভ করে।
সর্বশেষ আন্তর্জাতিক বিরতির আগে ইংল্যান্ড দল থেকে নাম প্রত্যাহার করা খেলোয়াড়দের মধ্যে ছিলেন জেমস।
আগামী আন্তর্জাতিক বিরতি নভেম্বরের শুরুতে শুরু হবে, যখন ওয়েম্বলি স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামার কথা রয়েছে ইংল্যান্ডের।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন