প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের হত্যা মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দি কবির সর্দার (৬০) মারা গেছেন। তিনি গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার মোজাফফর সর্দারের ছেলে।
সোমবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ১২ আগস্ট তিনি অসুস্থ অবস্থায় কারারক্ষীদের মাধ্যমে কারা কর্তৃপক্ষের নির্দেশে হাসপাতালে ভর্তি হন।
সরকারি সূত্রে জানা গেছে, কবির সর্দার হৃদরোগ ও টিবি রোগে ভুগছিলেন। প্রথমে হৃদরোগের চিকিৎসার পর তাকে টিবি রোগের চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
মোকসেদপুর থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন কবির সর্দার। ইতোমধ্যেই তিনি ২২ বছর বন্দি অবস্থায় কাটিয়েছেন।
এ বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক। তিনি জানিয়েছেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন