প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (৫ নভেম্বরে) মোংলা বন্দরে ৪০৬৮ কোটি টাকার নতুন দুটি জেটি ও ইয়ার্ডসহ আনুষঙ্গিক নির্মাণ কাজের উদ্বোধন করতে যাচ্ছেন।
এর আগে, তিনি গত ২২ অক্টোবর মোংলা বন্দরের উন্নয়ন পরিদর্শন করেছিলেন।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা গণমাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলা বন্দরের আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় নতুন দুটি কন্টেইনার জেটি ও ইয়ার্ড নির্মাণ কাজের উদ্বোধন করবেন। সম্প্রতি চীন সফরের সময় প্রধানমন্ত্রী এই উন্নয়ন চুক্তি স্বাক্ষর করেছিলেন। এর পর গত ১০ অক্টোবর বাংলাদেশ-চীনের মধ্যে একটি সমঝোতা স্মারক ও ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রীর এই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন কার্যক্রম সেই চুক্তির ফলশ্রুতি।
তিনি আরও জানান, ৪০৬৮ কোটি টাকার প্রকল্পে নতুন দুটি কন্টেইনার জেটি ও কন্টেইনার ইয়ার্ড নির্মাণের পাশাপাশি পণ্য হ্যান্ডেলিংয়ের জন্য ৪৯টি আধুনিক যন্ত্রপাতি সংযোজন করা হবে। এই প্রকল্পে সরকারের বিনিয়োগ থাকবে ৪৭৫ কোটি টাকা, বাকি অর্থ সংশ্লিষ্ট চায়না কোম্পানির।
মোংলা বন্দর বার্থ শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জুলফিকার আলী বলেছেন, বন্দরের চ্যানেলের নাব্যতা বৃদ্ধির জন্য পরিকল্পিত ড্রেজিং ও সংরক্ষণ, সড়ক ও রেল যোগাযোগের উন্নয়ন, ফয়লা বিমানবন্দর চালু এবং দ্রুত বন্দরের আকরাম পয়েন্টে এলএনজি স্টেশন নির্মাণের দাবি বন্দর ব্যবহারকারীদের।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোংলা বন্দরে চায়না কোম্পানির নতুন দুটি কন্টেইনার জেটির নির্মাণ কাজ উদ্বোধনের পাশাপাশি ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের সঙ্গে রেলওয়ে চুক্তি স্বাক্ষর করবেন। এর ফলে মোংলা বন্দর দিয়ে কন্টেইনার রেল চালু হবে, যা ব্যবসায়ীদের আগ্রহ ও বিনিয়োগ বাড়াবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন