প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনার কেন্দুয়ায় সন্ত্রাসবিরোধী মামলায় কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতা রাসেল মিল্কী (৪০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। রবিবার (২৯ নভেম্বর) দুপুরে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া রাসেল মিল্কী কেন্দুয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি মোজাফরপুর ইউনিয়নের চারিতলা গ্রামের বাসিন্দা।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নাশকতার পরিকল্পনার অভিযোগে অভিযান চালিয়ে রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার সুনির্দিষ্ট অভিযোগ ছিল।
কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, রাসেল মিল্কীকে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় গ্রেপ্তার দেখিয়ে রবিবার দুপুরে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন