প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভোলা চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার কলমি ইউনিয়নের উত্তর চর মঙ্গল ৪ নং ওয়ার্ডে, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ উঠেছে বায়েজিদ কালু গংদের বিরুদ্ধে।
ভুক্তভোগী মোরশেদ মুলাই অভিযোগ করেন যে, "আমার স্ত্রী ও ছেলে ক্রয় সূত্রে ৪২ শতাংশ জমির মালিক হয়ে বসত বাড়িঘর নির্মাণ করে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছে।" তিনি আরও জানান, ২৪ সালে স্থানীয় প্রভাবশালী বায়েজিদ কালু গং তাদের জমি জোরপূর্বক দখল করার চেষ্টা করেন। নিরুপায় হয়ে তিনি ন্যায় বিচার পাওয়ার আশায় আদালতের শরণাপন্ন হয়ে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত তার মামলাটি আমলে নিয়ে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন, যার মামলা নং ৫৪৮। কিন্তু প্রতিপক্ষরা নিষেধাজ্ঞা মানতে রাজি নয় এবং তারা ক্ষমতার দাপটে ভুক্তভোগীকে বিভিন্ন হুমকি দিয়ে আসছে। সর্বশেষ ১৪ আগষ্ট শনিবার, দেশীয় অশ্র সহ বহিরাগত সন্ত্রাসী বাহিনী এনে তাদের বসত বাড়িঘর জোরপূর্বক দখল করে একটি ঘর নির্মাণ করে। বর্তমানে ভুক্তভোগী নিরাপত্তাহীনতায় রয়েছেন এবং প্রশাসন ও দেশবাসীর কাছে ন্যায় বিচার কামনা করছেন।
অভিযুক্ত বায়েজিদ কালু বলেন, "আমাদের খরিদকৃত জমিতে ইলিয়াস রাতের আঁধারে জোরপূর্বক বসত বাড়িঘর নির্মাণ করেছেন।" তিনি দাবি করেন, বিভিন্নভাবে সালিশ মীমাংসা করার পরেও ভুক্তভোগীরা মানেনি, তাই তাদের জমিতে ঘর নির্মাণ করতে বাধ্য হয়েছেন।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ জানান, "এই বিষয়ে কোন পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন