ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

বিসিক শিল্পনগরী চাকরি মেলা,২০২৬, খ্রিস্টাব্দে।


বিসিক শিল্পনগরী চাকরি মেলা,২০২৬, খ্রিস্টাব্দে।

 

২৯ শে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার,

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর উদ্যোগে "বিসিক চাকরি মেলা -২০২৬" এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ-এনডিএ'র চেয়ারম্যান ও জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক "মাসুকুল ইসলাম রাজিব"শাহ বিএনপি অন্যান্য নেতৃবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে উন্নয়নমূলক পরামর্শ প্রদান করেন।

আরও পড়ুন: টেকনাফে সুপারি বাগান থেকে অস্ত্রের মুখে অপহরণ, এলাকায় আতঙ্ক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাষাঢ়া শহীদ জিয়া হলের নতুন স্থাপত্য নকশা উপস্থাপন: ১২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে ১১ তলা আধুনিক কমপ্লেক্স,

আন্তর্জাতিক ডেস্ক

পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার তালাশ বিডি,

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২৩ পি.এম


চাষাঢ়া শহীদ জিয়া হলের নতুন স্থাপত্য নকশা উপস্থাপন: ১২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে ১১ তলা আধুনিক কমপ্লেক্স,

 

নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় অবস্থিত ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী ‘শহীদ জিয়া হল’ ভেঙে সেই জায়গায় ১২০ কোটি টাকা ব্যয়ে ১১ তলা বিশিষ্ট একটি অত্যাধুনিক কমপ্লেক্স ভবন নির্মাণ করা হচ্ছে। ২৯ সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অডিটোরিয়ামে হলটির নতুন স্থাপত্য নকশার আনুষ্ঠানিক উপস্থাপনা ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ नगर উন্নয়ন কর্তৃপক্ষ (ননউক) এর নবনিযুক্ত চেয়ারম্যান মাশিকুল ইসলাম রাজিব।
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে আবেগঘন ও গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক ও সাবেক নারায়ণগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম সানি।
বক্তব্যের শুরুতেই জাসাস কেন্দ্রীয় নেতা আনিসুল ইসলাম সানি বলেন, “চাষাঢ়ার শহীদ জিয়া হল নারায়ণগঞ্জবাসীর আবেগ, সংস্কৃতি এবং রাজনৈতিক ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। এই হলের জন্মলগ্ন থেকে শুরু করে এর প্রতিটি ইটে আমার এবং নারায়ণগঞ্জের জাতীয়তাবাদী শক্তির অক্লান্ত পরিশ্রম লেগে আছে। বিগত স্বৈরাচারী সরকার আইনি ও রাজনৈতিকভাবে বহু চেষ্টা করেও এই হলের নাম মুছে ফেলতে পারেনি।” তিনি আরও বলেন, “আজ যখন এই হলের নতুন বহুতল আধুনিক নকশা উপস্থাপিত হচ্ছে, তখন আমার চেয়ে আনন্দিত বোধহয় কেউ নেই। জাইকার অর্থায়নে এই প্রকল্পটি নারায়ণগঞ্জের সাংস্কৃতিক আন্দোলনের প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।”
প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এই জিয়া হলটি নারায়ণগঞ্জের একটি অনন্য স্মারক। দীর্ঘদিন এটি অবহেলিত ও জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল। আল্লাহর রহমতে আজ আমরা এর পুনর্নির্মাণ কাজ শুরু করতে পেরেছি। ১১ তলা বিশিষ্ট এই আধুনিক ভবনটি নারায়ণগঞ্জ শহরকে নতুন রূপ দেবে।”
সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “১২০ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ের এই আধুনিক কমপ্লেক্সটির মাটির নিচেই থাকবে দুই তলা বেজমেন্ট, যেখানে প্রায় ৫০০ গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা থাকবে। এছাড়া ভবনে আন্তর্জাতিক মানের নাট্যশালা, লাইব্রেরি, সেমিনার কক্ষ, আর্ট গ্যালারি, কমিউনিটি সেন্টার ও সাংস্কৃতিক চর্চার জন্য মহড়া কক্ষের সুবিধা রাখা হয়েছে। সম্পূর্ণ স্বচ্ছতা ও দ্রুততার সাথে এই আধুনিক স্থাপত্যের নির্মাণ কাজ সম্পন্ন করা হবে।”
নারায়ণগঞ্জ নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশিকুল ইসলাম রাজিব তার বক্তব্যে বলেন, “শহরের অপরিকল্পিত নগরায়ণ দূর করে চাষাঢ়ার এই কেন্দ্রস্থলটিকে একটি দৃষ্টিনন্দন ও আধুনিক সাংস্কৃতিক হাব হিসেবে গড়ে তুলতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও নগর উন্নয়ন কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করবে।”
অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলীবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জাসাসের নেতাকর্মী এবং নারায়ণগঞ্জের সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে নতুন জিয়া হলের বহুতল ও নান্দনিক স্থাপত্য নকশা ও ত্রিমাত্রিক (3D) মডেল সকলের সামনে বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে দীর্ঘদিন পর পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মো:রাজিব তালুকদার

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


ঝালকাঠিতে দীর্ঘদিন পর পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ঝালকাঠর আয়োজনে দীর্ঘদিন পর পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম কবির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মতিয়ার রহমান।
কনফারেন্সে বিশেষ অতিথি ছিলেন, ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, চীফ লিগ্যাল এইড অফিসার রাজিব কুমার রায়, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নওরিন কবির, লিগ্যাল এইড অফিসার বায়জীদ রায়হান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, সাধারণ সম্পাদক মো. সোহেল আকন, জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মাহেব হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আক্কাস সিকদার, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুল হুদা, জেল সুপার মো. বিকাশ রায়হান, ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম, কোর্ট পুলিশ পরিদর্শক পুলক চন্দ্র রায়, নলছিটি থানার অফিসার ইনচার্জ তৌহিদুজ্জামান, কাঠালিয়া থানার অফিসার ইনচাজ মো. আবু নাছের রায়হান। কনফারেন্স জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা, আদালতের সিএসআই ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলার অপরাধ পরিস্থিতি, মামলার তদন্ত ও কার্যক্রম, বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য উপস্থাপন, মামলা দ্রুত নিষ্পত্তি, দ্রুত এম সি, পি এম রিপোর্ট প্রস্তুত এবং পুলিশ ও ম্যাজিস্ট্রেসির মধ্যে পারস্পরিক সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিচারিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করা, মামলার তদন্ত ও সাক্ষ্য উপস্থাপনে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
পুলিশ, বিচার বিভাগ ও সংশ্লিষ্ট পক্ষগুলোর পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং বিচারিক কার্যক্রমকে গতিশীল করার ওপর গুরুত্বারোপসহ স্থিতিশীল পরিবেশ বজায় রাখার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানানো হয়। উল্লেখ্য ইতিপূর্বর প্রতি তিনমাস পরপর মাসের দ্বিতীয় শনিবার পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হতো। অন্তবর্তীকালিন সরকারের সময় এটি অনিয়মিত হয়ে যায়। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মঙ্গলবার এ কনফারেন্স অনুষ্ঠিত হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯০০০ ব্যাগ রক্তদানের মাইলফলক স্পর্শ করল নোয়াখালী ব্লাড হান্টার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নুর হোসাইন, স্টাফ করেসপন্ডেন্ট, নোয়াখালী

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:২৯ পি.এম


৯০০০ ব্যাগ রক্তদানের মাইলফলক স্পর্শ করল নোয়াখালী ব্লাড হান্টার
 
স্বেচ্ছায় রক্তদান ও মানবিক কার্যক্রমে দীর্ঘদিন ধরে কাজ করে আসা স্বেচ্ছাসেবী সংগঠন Noakhali Blood Hunter (NBH) ৯০০০ ব্যাগ রক্তদানের মাইলফলক স্পর্শ করেছে।
 
সংগঠনটির স্বেচ্ছাসেবক নুর হোসেন নোমানের ১২তম রক্তদানের মধ্য দিয়ে পূর্ণ হয় Noakhali Blood Hunter-এর ৯০০০তম রক্তদান। এর মাধ্যমে সংগঠনটির স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমে যুক্ত হলো একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
 
সংগঠন সংশ্লিষ্টরা জানান, এই ৯০০০ ব্যাগ রক্তদানের পেছনে রয়েছে অসংখ্য স্বেচ্ছাসেবকের নিরলস প্রচেষ্টা, রক্তদাতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং জরুরি প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানোর দীর্ঘ পথচলা। বিভিন্ন সময়ে প্রয়োজনের মুহূর্তে রক্তের ব্যবস্থা করে অসংখ্য রোগী ও পরিবারের পাশে দাঁড়িয়েছে সংগঠনটির স্বেচ্ছাসেবকরা।
 
৯০০০ ব্যাগ রক্তদানের এই অর্জনকে শুধু একটি সংখ্যা হিসেবে দেখছেন না সংগঠনটির সদস্যরা। তাদের মতে, প্রতিটি রক্তদানের সঙ্গে জড়িয়ে রয়েছে একজন মানুষের জীবন বাঁচানোর সম্ভাবনা এবং অসংখ্য মানুষের মানবিক সহযোগিতার গল্প।
 
এ বিষয়ে Noakhali Blood Hunter-এর পরিচালনা প্যানেলের সদস্য মোঃ মোশারফ হোসেন বলেন, “এই যাত্রা শুধু ৯০০০ ব্যাগ রক্তদানের নয়, আমাদের আরও অনেক দূর যাওয়ার স্বপ্ন রয়েছে। নোয়াখালীর রক্তদাতা ও স্বেচ্ছাসেবকদের নিয়ে রক্তদান কার্যক্রমকে আরও বৃহৎ পরিসরে করার পরিকল্পনা আমাদের রয়েছে।”
 
তিনি বলেন, “ইনশাআল্লাহ, খুব দ্রুত আমরা আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়নের চেষ্টা করব এবং নোয়াখালীর রক্তদান কার্যক্রমকে আরও বৃহৎ পরিসরে নিয়ে যাওয়ার উদ্যোগ গ্রহণ করব। এই পথচলায় আমাদের স্বেচ্ছাসেবক, উপদেষ্টা ও রক্তদাতারাই সবচেয়ে বড় শক্তি। তাদের পাশাপাশি নোয়াখালীর সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা প্রত্যাশা করছি।”
 
Noakhali Blood Hunter-এর পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে আরও বেশি মানুষকে স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করা, রক্তদাতাদের সঙ্গে সমন্বয় আরও শক্তিশালী করা এবং জরুরি সময়ে দ্রুত রক্তের ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
 
৯০০০ ব্যাগ রক্তদানের মাইলফলক পেরিয়ে মানবিক এই কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে Noakhali Blood Hunter। সংগঠনটির এই পথচলায় রক্তদাতা, স্বেচ্ছাসেবক, উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঁঠালিয়ার কৃতি সন্তান মোঃ শামসুল হক সুমন ঢাকা মহানগর দক্ষিণ কোতোয়ালি থানা তাঁতি দলের সভাপতি নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক

​কাঠালিয়া সংবাদদাতা

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৩৮ পি.এম


কাঁঠালিয়ার কৃতি সন্তান মোঃ শামসুল হক সুমন ঢাকা মহানগর দক্ষিণ কোতোয়ালি থানা তাঁতি দলের সভাপতি নির্বাচিত

ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার কৃতি সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কাঁঠালিয়া উপজেলা শাখার সহ-সভাপতি এবং কাঁঠালিয়া উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ শামসুল হক সুমন ঢাকা মহানগর দক্ষিণ কোতোয়ালি থানা তাঁতি দলের সভাপতি নির্বাচিত হয়েছেন।

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আদর্শকে ধারণ করে স্থানীয় ও কেন্দ্রীয় রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কাঁঠালিয়া উপজেলা শাখার সহ-সভাপতি এবং কাঁঠালিয়া উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া এর আগে তিনি কোতোয়ালি থানা তাঁতি দলের সাবেক সদস্য সচিব হিসেবে অত্যন্ত দক্ষতা ও নিষ্ঠার সাথে সাংগঠনিক দায়িত্ব সম্পন্ন করেছেন। তার এই দীর্ঘ রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও রাজপথের সক্রিয় ভূমিকার মূল্যায়ন হিসেবে তাকে কোতোয়ালি থানা তাঁতি দলের সভাপতির গুরুদায়িত্ব প্রদান করা হয়েছে।

নবনিযুক্ত সভাপতি মোঃ শামসুল হক সুমন তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচিত করায় বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং ঢাকা মহানগর দক্ষিণ তাঁতি দলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, "আমাকে যে আস্থা ও বিশ্বাস রেখে ঢাকা মহানগর দক্ষিণ কোতোয়ালি থানা তাঁতি দলের সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, তা আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করব। তাঁতি দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে এবং দেশ ও দলের যেকোনো আন্দোলনে রাজপথে থেকে সর্বাত্মক ভূমিকা রাখতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।"

মোঃ শামসুল হক সুমন ঢাকা মহানগর দক্ষিণ কোতোয়ালি থানা তাঁতি দলের সভাপতি নির্বাচিত হওয়ায় কাঁঠালিয়া উপজেলা ওলামা দল, যুবদলসহ জাতীয়তাবাদী পরিবারের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা আনন্দ প্রকাশ করেছেন এবং তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%