প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনা, ২০ সেপ্টেম্বর, ২০২৬ : ‘খুলনারত্ন’ সম্মাননা তিনজন বরেণ্য সাহিত্যিককে দেওয়া হয়েছে বিশেষ অবদানের জন্য।
গতকাল শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে এই সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খুলনা কবি সাহিত্যিক ফোরাম এই আয়োজন করে।
প্রয়াত এম হেফজুর রহমানকে সাংবাদিক ও কলামিস্ট হিসেবে বিশেষ অবদান রাখার জন্য, শিশু সাহিত্যিক আশরাফুন্নেছা দুলুকে তার সাহিত্যিক অবদানের জন্য এবং কবি রুহুল আমিন সিদ্দিকীকে সংগঠক ও সাহিত্যিক হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইয়াহইয়া আখতার, শিক্ষাবিদ প্রফেসর আব্দুল মান্নান, সিনিয়র সাংবাদিক দিদারুল আলম, জেলা কালচারাল অফিসার মো. রফিকুল ইসলাম এবং খুলনা কবি সাহিত্যিক ফোরামের উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল্লাহ হোসেন বাচ্চু।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কবি সাহিত্যিক ফোরামের আহ্বায়ক এস এম আয়ুব আলী। সঞ্চালনার দায়িত্ব পালন করেন কবি সাহিত্যিক ফোরামের সদস্য সচিব আজাদুল হক আজাদ এবং সদস্য মনিরুজ্জামান মোড়ল। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাহিত্য সংসদের সভাপতি সাইফুল ইসলাম মল্লিক।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর ডাক্তার ইউনূস আলী, বিএনপি নেতা জামাল মোড়ল, কবি নাসির আহমেদ, কবি এজি রানা, মনিরুজ্জামান লাভলু, কবি সৈয়দ আলী হাকিম, গল্পকার ফিরোজ আহমেদ, কামরুল হাসান মৃধা, খান আক্তার হোসেন, মফিদুল ইসলাম, আবু আসলাম বাবু, ইরানী পারভীন, ওলিউর রহমান, মতিউর রহমান, গোলাম রসুল খোকন, আবরার আজম, আ. হান্নান, মাহবুব হোসেন, সাবিত্রী গাইন এবং বাস্তব নন্দী।
এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য কবি সাহিত্যিক ফোরামকে ধন্যবাদ জানিয়ে অতিথি খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, "গুণী মানুষকে সম্মান জানালে সমাজে গুণী মানুষ তৈরি হয় ও যারা সম্মান দেয় তারাও সম্মানিত হয়।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন