ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

বারনই নদীর দখল-দূষণ রোধে স্বাভাবিক প্রবাহ ফেরানোর উদ্যোগ


বারনই নদীর দখল-দূষণ রোধে স্বাভাবিক প্রবাহ ফেরানোর উদ্যোগ

রাজশাহী, ১৫ অক্টোবর, ২০২৬ : বারনই নদী, যা রাজশাহী ও নাটোর জেলার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, তার স্বাভাবিক প্রবাহ পুনরুদ্ধার, দূষণ রোধ এবং অবৈধ দখল উচ্ছেদের উদ্দেশ্যে নদী পুনরুজ্জীবিতকরণ প্রকল্পের এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

আজ বৃহস্পতিবার সকালে, রাজশাহীর পবা উপজেলার নওহাটা ব্রিজসংলগ্ন এলাকায় ‘রাজশাহী ও নাটোর জেলার অন্তর্গত বারনই নদী পুনরুজ্জীবিত, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ’ শীর্ষক প্রকল্পের আওতাধীন এলাকা পরিদর্শনকালে, প্রতিমন্ত্রী নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

আরও পড়ুন: উখিয়ার অগ্নিকাণ্ডে নাহিদ ও তার পরিবারের খোঁজ নেই, হতাহতদের তালিকা নেই

পরিদর্শনকালে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. রুহুল আমিন, পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, পানি উন্নয়ন বোর্ডের রাজশাহীর উপবিভাগীয় প্রকৌশলী পার্থ সরকার এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী মেহেদী হাসানসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রিটিশ সেনা মার্ক ব্রডহার্স্টকে সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে অস্ত্র রাখায় ৪ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৫ এম


ব্রিটিশ সেনা মার্ক ব্রডহার্স্টকে সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে অস্ত্র রাখায় ৪ বছরের কারাদণ্ড

যুক্তরাজ্যের সাবেক সেনা সদস্য মার্ক ব্রডহার্স্টকে সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে অস্ত্র রাখার দায়ে প্রায় চার বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

বুধবার ইংল্যান্ডের শেফিল্ড ক্রাউন কোর্টে এ রায় ঘোষণা করা হয়।

ব্রডহার্স্ট, যিনি ২৮ বছর বয়সী, একসময় ব্রিটিশ সেনাবাহিনীতে রাঁধুনি হিসেবে কর্মরত ছিলেন। দুই বছর আগে পুলিশের তদন্তে তার কিছু অনলাইন বার্তা পাওয়া যায়, যেখানে তিনি বর্ণবাদী মনোভাব প্রকাশ করেন। পাশাপাশি, তিনি ডানপন্থি গোষ্ঠীগুলোর কাছে নিজের তৈরি আগ্নেয়াস্ত্র বিক্রির ইচ্ছার কথাও জানান।

২০২৪ সালের সেপ্টেম্বরে ব্রডহার্স্টকে গ্রেপ্তারের সময় তার বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক তৈরির উপকরণ উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে ছিল ছুরি, ক্রসবো, কালো বারুদ, গুলি, এয়ার পিস্তল এবং কর্মকর্তাদের ভাষায়, ‘নিজের তৈরি একটি অস্থায়ী কামান’।

ব্রডহার্স্ট অনলাইনে আরো তিন ব্যক্তির সঙ্গে একটি আলাপচারিতা গোষ্ঠীর সদস্য ছিলেন। গত বছর ওই তিনজনকে মসজিদ বা উপাসনালয়ে সন্ত্রাসী হামলার পরিকল্পনার দায়ে কারাদণ্ড দেওয়া হয়। তাদের বিশ্বাস ছিল, সামনে একটি ‘জাতিগত যুদ্ধ’ শুরু হতে যাচ্ছে এবং সেই যুদ্ধের অংশ হিসেবে তারা হামলার পরিকল্পনা করেছিল।

যুক্তরাজ্যের সরকারি কৌঁসুলি সংস্থা ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের বিশেষ অপরাধ বিভাগের প্রধান ফ্র্যাঙ্ক ফার্গুসন মন্তব্য করেন, ব্রডহার্স্টের মধ্যে সহিংসতার প্রতি স্পষ্ট আগ্রহ ছিল। তার অস্ত্র তৈরির আগ্রহ নিরীহ মানুষের ব্যাপক ক্ষতি করতে পারে।

দেশটির উত্তর-পূর্বাঞ্চলে সন্ত্রাসবাদবিরোধী পুলিশি কার্যক্রমের দায়িত্বে থাকা গোয়েন্দা বিভাগের প্রধান সুপারিনটেনডেন্ট জেমস ডানকারলি বলেন, ব্রডহার্স্টের মধ্যে উগ্র ডানপন্থি মানসিকতার প্রমাণ পাওয়া গেছে এবং তিনি বিস্ফোরক তৈরির উপকরণও সক্রিয়ভাবে সংগ্রহ করছিলেন।

ব্রডহার্স্ট দোষ স্বীকার করেন আগ্নেয়াস্ত্র রাখা এবং সন্দেহজনক পরিস্থিতিতে বিস্ফোরক রাখার অভিযোগে। তবে তিনি অস্বীকার করেন যে, এসব অস্ত্র ও বিস্ফোরক সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে রাখা হয়েছিল। বিচারক তার অপরাধের সঙ্গে সন্ত্রাসবাদের যোগসূত্র রয়েছে বলে রায় দেন।

যুক্তরাজ্যে বর্ণবাদী উত্তেজনা ও বিদ্বেষমূলক অপরাধ বৃদ্ধির প্রেক্ষাপটে এ রায় এসেছে। দেশটিতে প্রান্তিক জনগণের মানুষ ক্রমেই এসব অপরাধের লক্ষ্যবস্তু হচ্ছেন।

গত জুলাইয়ে ইংল্যান্ডের পূর্বাঞ্চলে একটি ইসলামি সমাবেশকে লক্ষ্য করে উগ্র ডানপন্থি সন্ত্রাসী হামলার হুমকির ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করে ব্রিটিশ পুলিশ। এর ছয় মাস আগে দেশটির কৌঁসুলিরা জানিয়েছিলেন, পুলিশের কাছ থেকে বিদ্বেষমূলক অপরাধের যত মামলা তাদের কাছে পাঠানো হয়েছে, তা ইতিহাসের সর্বোচ্চ সংখ্যা।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৫ এম


বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা শুরু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার নিয়োগের জন্য মৌখিক পরীক্ষা বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টায় শুরু হয়েছে। এই পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ে।

এনটিআরসিএর নির্ধারিত সূচি অনুযায়ী, ১২টি বোর্ডে প্রতিদিন মোট ৪২০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রতিটি বোর্ডে ৩৫ জন করে প্রার্থী অংশগ্রহণ করবেন। প্রতিদিন সকাল ৯টা এবং দুপুর ২টায় দুই গ্রুপের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তী দিনগুলোর সূচিতে একই কাঠামো বজায় রাখা হবে।

সূত্রে জানা গেছে, বোর্ডগুলোতে প্রার্থীদের দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। একটি গ্রুপে ১৭ জন এবং অপর গ্রুপে ১৮ জন প্রার্থী রয়েছেন।

এনটিআরসিএর নির্দেশনা অনুযায়ী, এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রত্যেক প্রার্থীকে তাদের মোবাইল নম্বরে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে। প্রার্থীদের নির্ধারিত সময়ের অন্তত ৩০ মিনিট আগে এনটিআরসিএ কার্যালয়ে উপস্থিত থাকতে হবে। এছাড়া শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও নম্বরপত্রের মূল কপি এবং প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এক সেট ফটোকপি সঙ্গে রাখতে হবে।

এর আগে চলতি বছরের ১৮ এপ্রিল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ২২ এপ্রিল পরীক্ষার ফল প্রকাশ করা হয়, যেখানে ১৪ হাজার ৯৪২ জন প্রার্থী উত্তীর্ণ হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোসেনপুরে ইঞ্জিনিয়ার ফয়সাল সালাম সাগরকে তাঁতীদলের বর্ণাঢ্য সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

১২:০৭ পি.এম


হোসেনপুরে ইঞ্জিনিয়ার ফয়সাল সালাম সাগরকে তাঁতীদলের বর্ণাঢ্য সংবর্ধনা
 
‎‎ঢাকা দক্ষিণের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সুযোগ্য পুত্র ইঞ্জিনিয়ার ফয়সাল সালাম সাগরের নিজ জন্মভূমি কিশোরগঞ্জের হোসেনপুরে আগমন উপলক্ষে বিশাল মোটরসাইকেল শোডাউন ও ফুলেল সংবর্ধনার আয়োজন করেছে হোসেনপুর উপজেলা তাঁতীদল।
‎
‎বুধবার বেলা ১২ টায়
‎হোসেনপুর উপজেলা তাঁতীদলের সদস্য সচিব আশরাফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান ও যুগ্ম আহ্বায়ক ফয়সালের নেতৃত্বে তাঁতীদলের নেতাকর্মীরা বিপুলসংখ্যক মোটরসাইকেল নিয়ে পাগলা থানার পাঁচভাগ এলাকায় তাঁকে অভ্যর্থনা জানান। পরে মোটরসাইকেল শোডাউনসহ তাঁকে হোসেনপুর উপজেলার পুমদি ইউনিয়নের জগদল গ্রামে অবস্থিত পৈতৃক বাসভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা।
‎
‎এ সময় ইঞ্জিনিয়ার ফয়সাল সালাম সাগরের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর মমতাময়ী মা, অবিভক্ত ঢাকার সাবেক কমিশনার অধ্যাপিকা ফাতেমা সালাম এবং ঢাকা দক্ষিণ জাসাসের ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত আজিজ।
‎
‎নিজ জন্মভূমিতে ফয়সাল সালাম সাগরের আগমনকে কেন্দ্র করে তাঁতীদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মোটরসাইকেল শোডাউন ও ফুলেল সংবর্ধনার মধ্য দিয়ে তাঁকে স্বাগত জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে ঝিনাইগাতীতে পুকুর থেকে স্যানিটারি মিস্ত্রির মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা,

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১৩ পি.এম


শেরপুরে ঝিনাইগাতীতে পুকুর থেকে স্যানিটারি মিস্ত্রির মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা,

শেরপুরের ঝিনাইগাতীতে জামাল (৩২) নামে এক স্যানিটারি মিস্ত্রির মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয় একটি দোকানের পেছনের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। নিহত জামাল ঝিনাইগাতী সদর বাজারের গরুহাটি এলাকার মৃত ফকির আলীর ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন।

হাসান কন্সট্রাকশনের মালিক আবুল কাশেম জানান, জামাল গত চার বছর ধরে তার প্রতিষ্ঠানে স্যানিটারি মিস্ত্রি হিসেবে কাজ করতেন। প্রতিদিনের মতো বুধবার সকালেও তিনি কাজে যোগ দেন। দুপুরে জামালকে কর্মস্থলে রেখে তিনি বাসায় চলে যান। সন্ধ্যায় দোকানে ফিরে জামালকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দোকানের পেছনের পুকুরে জিআই তারে জড়ানো অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নূর মোহাম্মদের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে জামালের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ওসি এসএম নূর মোহাম্মদ জানান, জামালের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা চিকিৎসকের পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%