প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ ব্যাংক আগামী ২০২৭ সালের জন্য দেশের সকল তফসিলি ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ করেছে। নতুন বছরের জন্য সাপ্তাহিক ছুটির পাশাপাশি বিভিন্ন জাতীয় দিবস, ধর্মীয় উৎসব ও অন্যান্য উপলক্ষে ব্যাংকাররা মোট ৩১ দিন ছুটি পাবেন।
রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এই বিষয়ে নির্দেশনা জারি করেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৫ নভেম্বরের প্রজ্ঞাপনের ভিত্তিতে ২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসারে, ২০২৭ সালে ঈদুল ফিতর উপলক্ষে পাঁচ দিন এবং ঈদুল আজহায় ছয় দিন ছুটি থাকবে। এছাড়া শব-ই-বরাত, শব-ই-কদর, বুদ্ধ পূর্ণিমা, আশুরা, ঈদে মিলাদুন্নবী ও দুর্গাপূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসবে ব্যাংকাররা ছুটি পাবেন।
তালিকা অনুযায়ী, ২০২৭ সালের ২৪ জানুয়ারি শবে বরাত, ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ৫ মার্চ জুমাতুল বিদা এবং ৭ মার্চ শবে কদর উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৮ থেকে ১২ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিন ব্যাংকাররা ছুটি পাবেন।
এছাড়া ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি (শুধু রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা), ১৪ এপ্রিল বাংলা নববর্ষ এবং ১ মে মে দিবস উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৫ থেকে ২০ মে পর্যন্ত টানা ছয় দিন ব্যাংকে ছুটি থাকবে। একই সময়ে ২০ মে বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা পালিত হবে। এরপর ১৬ জুন আশুরা উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।
এছাড়া ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস, ১৫ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.), ২৫ আগস্ট জন্মাষ্টমী এবং ৯ ও ১০ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ব্যাংকে ছুটি থাকবে। বছরের শেষ দিকে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।
২০২৭ সালের প্রথম ব্যাংক হলিডে নির্ধারণ করা হয়েছে ১ জুলাই এবং দ্বিতীয় ব্যাংক হলিডে ৩১ ডিসেম্বর।
বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে জানানো হয়েছে, চাঁদ দেখার ওপর নির্ভরশীল ধর্মীয় ছুটির তারিখ পরিবর্তন হতে পারে। এছাড়া ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি উপলক্ষে শুধুমাত্র রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার ব্যাংকগুলোতে ছুটি কার্যকর হবে।
সব মিলিয়ে ২০২৭ সালে দেশের তফসিলি ব্যাংকগুলোতে মোট ৩১ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন