প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝিনাইদহের মহেশপুরে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অভিযোগে জহির উদ্দিন (৩০) নামের এক ব্যক্তি, যিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন, তাকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ভোরে মহেশপুর কাজীরবেড় ইউনিয়নের সামন্তা (ষাটনলপাড়া) গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আরো পড়ুন
শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে জহির উদ্দিনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার বিরুদ্ধে কারাদণ্ডের সিদ্ধান্ত নেওয়া হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ‘আইনি প্রক্রিয়া শেষে সাজা পরোয়ানামূলে দণ্ডপ্রাপ্ত আসামিকে ঝিনাইদহ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূল, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন