প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতে পলাতক মৃত্যুদ-প্রাপ্ত ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত আবেদনের সত্যতা এবং আইনি ভিত্তি যাচাই করছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানিয়েছেন।
সোমবার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তবে দেড় হাজারের বেশি ছাত্র-জনতাকে হত্যাকারী, খুনি, সন্ত্রাসী, মৃত্যুদ-প্রাপ্ত শেখ হাসিনাকে পাসপোর্ট কিংবা কোনো ট্রাভেল পাস দেয়া হবে না বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাফ জানিয়ে দিয়েছেন।
শেখ হাসিনার পাসপোর্ট ইস্যু ও ট্রাভেল পাসের আবেদনের জন্য যে ল ফার্মটি কাজ করছে, তার নীতি নৈতিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, "আমি বিষয়টি শুনেছি, পলাতক দ-িত আসামি শেখ হাসিনা তার পাসপোর্টের জন্য এবং এনআইডির জন্য আবেদন করেছেন।" তবে এর সত্যতা তিনি যাচাই করতে পারেননি। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, "এর আইনগত ভিত্তি কী আছে, আসলেই আবেদনটা সঠিকভাবে করা হয়েছে কি না, আবেদন করার অধিকার আছে কি না ইত্যাদি বিষয়ে খুঁটিনাটি আইনকানুন সব দেখে তারপর পররাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয় পদক্ষেপ নেবে।"
তিনি জানান, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারকে চিঠি দিয়েছে, যাতে শেখ হাসিনাকে আইন অনুযায়ী প্রত্যর্পণ করা হয়।
বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, "পতিত শক্তি এখানে অস্থিরতা সৃষ্টির জন্য মাঝেমধ্যে কিছু বাসে আগুন দিচ্ছে। কিছু স্থাপনায় আক্রমণ করছে।" পুলিশ আইনানুগভাবে ব্যবস্থা নিচ্ছে এবং প্রতিহত করছে।
এদিকে নতুন পাসপোর্ট এবং এনআইডি চেয়ে ভারতে পলাতক শেখ হাসিনার পক্ষে করা আবেদন সম্পর্কে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির মন্তব্য করেছেন। তিনি বলেন, "দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আবেদনের বিষয়টিকে চরম হাস্যকর। বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না। বরং প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে চায়।"
হুমায়ুন কবির বলেন, "তিনি (শেখ হাসিনা) পালিয়ে গেছেন, এখন নতুন পাসপোর্ট নিয়ে দেশে ফেরার নাটক করার কোনো সুযোগ নেই।" যদি তিনি দেশে ফিরতে চান, তবে তার জন্য সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে। ভারত সরকারকে বলুন সেই চুক্তির আওতায় তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে। তিনি এসে আদালতে আত্মসমর্পণ করে সাজা ভোগ করুন।
গতকাল দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এসব মন্তব্য করেন। দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনে যুক্তরাজ্যের আইনি পরামর্শক সংস্থা ম্যাট্রিক্স চেম্বার্স শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির জন্য ই-মেইলে আবেদন করেছে। জানা গেছে, দিল্লির বাংলাদেশ মিশন থেকে ওই ই-মেইল পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
কিন্তু ঢাকার কয়েকটি কূটনৈতিক সূত্র বলছে, এটি যে শেখ হাসিনারই আবেদন, তা বোঝার কোনো উপায় নেই। কারণ, আইনজীবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে পাঠানো ইমেইলে শেখ হাসিনার অনুমোদন ‘অথরাইজেশন’–সংক্রান্ত কোনো নথি বা প্রমাণপত্র ছিল না। কারও পক্ষে কোনো প্রতিষ্ঠান আবেদন করলে সেই ব্যক্তির অথরাইজেশন থাকে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যুক্তরাজ্যের আইনি পরামর্শক সংস্থার ওই আবেদনের ভিত্তিকে লিগ্যালি, ইথিক্যালি ও মোরালি দুর্বল বলে মন্তব্য করেন। তিনি বলেন, "যেকোনো ল’ ফার্মেরই জানা উচিৎ তাদের মক্কেল আসলে কে। তাদের ক্লায়েন্ট এমন একজন ব্যক্তি, যিনি দেড় হাজারের বেশি মানুষকে হত্যা করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন।" বাংলাদেশী জনগণের কাছ থেকে লুট করা রক্তমাখা টাকার পেছনে না ছুটে তাদের কিছুটা নৈতিক ও পেশাগত সীমারেখা মেনে চলা উচিৎ। একজন পলাতক সন্ত্রাসীর পক্ষে এমন অনৈতিক প্রতিনিধিত্ব আন্তর্জাতিক অঙ্গনে তাদেরই লজ্জ্বিত করবে বলে মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, "পলাতক অপরাধীদের ক্ষেত্রে কোনো সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না।" আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।
এদিকে চব্বিশের মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদ-প্রাপ্ত শেখ হাসিনা কোনো দিনই বাংলাদেশে ফিরবেন না বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেছেন, "বাংলাদেশে ফিরতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পাসপোর্ট চাওয়া ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ ছাড়া কিছুই নয়।"
গতকাল সোমবার নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। চিফ প্রসিকিউটর বলেন, "শেখ হাসিনা এখন যা করছেন, সব স্ট্যান্টবাজি। তিনি কখনোই ফিরবেন না।" তার দেয়া সব বক্তব্যই ভিত্তিহীন। এই সবকিছুই পলিটিক্যাল স্ট্যান্টবাজি।
তিনি বলেন, "শেখ হাসিনা ফিরে আসার জন্য যেসব আইনগত প্রক্রিয়া, সেভাবে তিনি কোনো পদক্ষেপ নিচ্ছেন না।" এ বিষয়ে তারা মঙ্গলবার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবেন।
আমিনুল ইসলাম বলেন, "আপাতত মন্তব্য হচ্ছে এই যে, তিনি (শেখ হাসিনা) ফিরে আসবেন না। এগুলো তাঁর পলিটিক্যাল স্ট্যান্টবাজি।" শেখ হাসিনা কেন আসতে চান না বা এগুলো কেন ‘পলিটিক্যাল স্ট্যান্টবাজি’ এ বিষয়ে আইনগত অবস্থান ব্যাখ্যা করে আজ (১০ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করবেন বলে জানান তিনি।
এর আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়েছেন।
রয়টার্স আরও জানায়, ছাত্র–জনতার আন্দোলনের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে ভারতে যাওয়ার পর এই প্রথম এ ধরনের আবেদন করলেন শেখ হাসিনা। ভারতে স্বেচ্ছানির্বাসনে থাকা শেখ হাসিনার এ পদক্ষেপকে তার বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তার। সোমবার তিনি ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে এ সংক্রান্ত আবেদন করেছেন। রয়টার্সের হাতে আসা একটি চিঠি থেকে এ তথ্য জানা গেছে।
দূতাবাসে পাঠানো চিঠিতে বলা হয়, ২০২৪ পরবর্তী অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশী পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় তার বাংলাদেশী নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হচ্ছে।
এর আগে রয়টার্সকে শেখ হাসিনা জানিয়েছিলেন, দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করতে চান।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়, আইনমন্ত্রণালয় সূত্রগুলো জানিয়েছে, মৃত্যুদ-ের রায় ঘোষণার পর ভারতে পলাতক শেখ হাসিনার দ- কার্যকরে আইনি প্রক্রিয়ায় তাকে ফেরত আনতে উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশের পক্ষ থেকে দ্বিপাক্ষিক বন্দী প্রত্যর্পণ চুক্তি এবং বিচারিক প্রক্রিয়ার আওতায় সুনির্দিষ্ট আইনি ও কূটনৈতিক উদ্যোগ চলমান রয়েছে।
আইনমন্ত্রী মো: আসাদুজ্জামান গত ৮ নভেম্বর জানিয়েছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তির আওতায় ইতিমধ্যে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে।
বিদ্যমান চুক্তির আওতায় প্রতিষ্ঠিত বিচারিক ও কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার বিষয়ে নয়াদিল্লিকে দেয়া হয়েছে স্পষ্ট বার্তা। দুই দেশের মধ্যে বন্দী বিনিময় চুক্তি থাকলেও নয়াদিল্লির পক্ষ থেকে কোনো ইতিবাচক সিদ্ধান্ত আসেনি। এ প্রেক্ষাপটে ভারতে পলাতক শেখ হাসিনার পক্ষে পাসপোর্ট ও এনআইডি চেয়ে নয়াদিল্লিস্থ বাংলাদেশ দূতাবাসে চিঠি দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক আইনি প্রতিষ্ঠান ‘ম্যাট্টিক্স চেম্বার’।
উল্লেখ্য, ‘ম্যাট্টিক্স চেম্বার’ ২০০০ সালে প্রতিষ্ঠিত একটি স্বাধীন ল’ফার্ম। এটির প্রধান কার্যালয় লন্ডনে। প্রথাগত ব্রিটিশ ল ফার্মের ধারণা ভেঙ্গে ২২ জন ব্যারিস্টার মিলে প্রতিষ্ঠান করেন এটি। ল’ফার্মটির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন ভারতীয় বংশোদ্ভুত আইনজীবী মরিয়ম কামিল, স্টিভেন কেই, অনিরুদ্ধ মাথুর, রাজা হুসাইন কেসি এবং মান্নাত মালহির মতো আইনজীবী। এ চেম্বারের স্টিভেন কেই শেখ হাসিনার আইনি পরামর্শক হিসেবে কাজ করছেন। ভারতের মাটিতে বসেই তিনি ভারতের কূটনৈতিক ও আইনি চ্যানেলগুলোর সঙ্গে যোগাযোগ করছেন। এ প্রক্রিয়ায় ভারতের মোদী সরকারের সায় রয়েছে মর্মে ধারণা করা হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন