প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খাগড়াছড়ির দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন। এ কর্মসূচির আওতায় দুই শতাধিক পাহাড়ি জনগোষ্ঠীর মানুষ চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন।
রবিবার (১১ অক্টোবর) দীঘিনালা জোনের উদ্যোগে কবাখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা জোড়া ব্রিজে এ চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হয়। জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল আমিন পিএসসি এর নির্দেশনায় এবং জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন মুহাম্মদ শায়খউদ্দীন সাকলাইন (আরএমও) এর তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়িত হয়।
দুর্গম এলাকায় বসবাসকারী দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য। বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ সেনাবাহিনী এবং দীঘিনালা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি এ ধরনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন তাঁরা।
দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল আমিন পিএসসি মহোদয় বলেন, এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি দুর্গম পাহাড়ি জনপদের মানুষের জীবনমান উন্নয়ন এবং সুচিকিৎসা নিশ্চিত করতে সেনাবাহিনী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা দিয়ে আসছে। ভবিষ্যতেও এ ধরনের উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এ উদ্যোগ স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবাপ্রাপ্তির সুযোগ বাড়ানোর পাশাপাশি সেনাবাহিনী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি জোরদারে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন